Sunday, September 6, 2026
26 C
Dhaka

এক্সে নতুন নীতিমালা নিয়ে বিতর্ক

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রস্তাবিত নতুন রাজস্ব ভাগাভাগি নীতিমালা আপাতত স্থগিত করা হয়েছে। ব্যবহারকারীদের তীব্র প্রতিক্রিয়া ও কনটেন্ট নির্মাতাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক।

এর আগে এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ার জানিয়েছিলেন, কনটেন্ট নির্মাতাদের আয়ের ক্ষেত্রে তাদের নিজ দেশের দর্শকদের প্রতিক্রিয়াকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তার মতে, এ উদ্যোগ স্থানীয় ও আঞ্চলিকভাবে প্রাসঙ্গিক কনটেন্টকে উৎসাহিত করবে এবং ব্যবহারকারীদের নিজস্ব ভাষা ও অঞ্চলের সঙ্গে সংযোগ আরও বাড়াবে।

তবে ঘোষণার পরপরই কনটেন্ট নির্মাতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। অনেকেই জানান, তাদের বড় অংশের দর্শক নিজ দেশের বাইরে অবস্থান করেন। ফলে নতুন নীতিমালা কার্যকর হলে আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

একজন নির্মাতা উল্লেখ করেন, তিনি ফ্রান্সে থাকলেও তার প্রায় ৪৩ শতাংশ দর্শক যুক্তরাষ্ট্রে অবস্থান করেন এবং বৃহত্তর দর্শকের জন্য ইংরেজিতে কনটেন্ট তৈরি করেন। এ ধরনের পরিস্থিতিতে নতুন নিয়ম তাদের মতো নির্মাতাদের জন্য বৈষম্যমূলক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

আরও অনেক নির্মাতা মনে করেন, বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে এক্সের চরিত্রের সঙ্গে এ নীতিমালা সামঞ্জস্যপূর্ণ নয়। এতে প্ল্যাটফর্মটির আন্তর্জাতিক ব্যবহারযোগ্যতা ও বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

সমালোচনার মুখে ইলন মাস্ক জানান, আপাতত নীতিমালার বাস্তবায়ন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। ব্যবহারকারীদের মতামত বিবেচনায় নিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img