Tuesday, September 29, 2026
34.2 C
Dhaka

স্বয়ংক্রিয় গবেষক তৈরিতে এগোচ্ছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরির পরিকল্পনা করছে, যা নিজেই পরিকল্পনা গ্রহণ, বিশ্লেষণ পরিচালনা এবং জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবে। আগামী কয়েক বছরের জন্য এই প্রকল্পকে তারা অগ্রাধিকার দিচ্ছে।

প্রযুক্তি খাতে শুরুতে এআই চ্যাটবট ব্যবহার করা হতো মূলত প্রশ্নের উত্তর দেওয়া ও শিক্ষায় সহায়তার জন্য। এরপর উন্নয়ন ঘটে এআই এজেন্টের, যা ব্যবহারকারীর হয়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে। সেই ধারাবাহিকতায় এবার সম্পূর্ণ স্বয়ংক্রিয় গবেষক তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী ইয়াকুব পাচোৎস্কি জানিয়েছেন, এটি তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। এই প্রযুক্তির মাধ্যমে এআই মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই নিজে থেকেই কাজ পরিচালনা করতে পারবে।

নতুন এআই সিস্টেম নিজেই কাজের পরিকল্পনা তৈরি, তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন ধারণা যাচাই করতে পারবে। পাশাপাশি এটি দীর্ঘ সময় ধরে একটি সমস্যার ওপর কাজ চালিয়ে যেতে সক্ষম হবে। ঘণ্টার পর ঘণ্টা কিংবা দিনের পর দিন একই সমস্যার সমাধান অনুসন্ধান করার সক্ষমতাও এতে যুক্ত করা হচ্ছে।

এই প্রযুক্তি কেবল প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং একজন গবেষকের মতো আচরণ করবে। গণিত, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানের মতো জটিল ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপে তৈরি করা হবে এআই গবেষণা ইন্টার্ন, যা স্বয়ংক্রিয়ভাবে ছোট আকারের গবেষণা কাজ সম্পন্ন করতে পারবে। ভবিষ্যতে একাধিক এআই একসঙ্গে কাজ করতে সক্ষম এমন একটি মাল্টি-এজেন্ট ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এতে বড় ও জটিল প্রকল্প পরিচালনা সহজ হবে।

তবে স্বয়ংক্রিয় এআই ব্যবস্থার ক্ষেত্রে কিছু ঝুঁকির কথাও উঠে এসেছে। ভুল সিদ্ধান্ত গ্রহণ, নির্দেশনা ভুলভাবে ব্যাখ্যা করা বা অপব্যবহারের সম্ভাবনা থাকায় এ প্রযুক্তির ওপর নজরদারি জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রিত পরিবেশে শক্তিশালী এআই ব্যবস্থাগুলো পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

প্রযুক্তি বিশ্বে এই ধরনের স্বয়ংক্রিয় এআই তৈরির প্রতিযোগিতায় অন্যান্য বড় প্রতিষ্ঠানও কাজ করছে। সাম্প্রতিক সময়ে কোডিং ও বিশ্লেষণভিত্তিক এআই সিস্টেমগুলো মানুষের সহায়তা ছাড়াই দীর্ঘ সময় কাজ করার সক্ষমতা অর্জন করেছে।

সব মিলিয়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরির এই উদ্যোগ ভবিষ্যতের প্রযুক্তি, গবেষণা ও ব্যবসায়িক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img