Wednesday, August 12, 2026
30.2 C
Dhaka

মাত্র ৯ মিনিটে চার্জ নেওয়া নতুন বৈদ্যুতিক গাড়ি

চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির ডেনজা ব্র্যান্ড নতুন এক প্রযুক্তির গাড়ি উন্মোচন করেছে, যা মাত্র ৯ মিনিটেই প্রায় পূর্ণ চার্জ নিতে সক্ষম। ‘ডেনজা জেড৯ জিটি’ নামের এই মডেলটি চীনের বাজারে উন্মুক্ত হওয়ার পর আগামী এপ্রিল থেকে ইউরোপের বিভিন্ন দেশে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে।

উচ্চক্ষমতার চার্জিং প্রযুক্তি ব্যবহৃত এই গাড়িতে রয়েছে ১ হাজার ৫০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন চার্জিং ব্যবস্থা। বিওয়াইডির ফ্ল্যাশ চার্জিং নেটওয়ার্কের আওতায় তৈরি এই প্রযুক্তি প্রচলিত আলট্রা-ফাস্ট চার্জিংয়ের তুলনায় তিন গুণ বেশি বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এর ফলে মাত্র পাঁচ মিনিটে ব্যাটারির চার্জ ১০ শতাংশ থেকে ৭০ শতাংশে উন্নীত করা সম্ভব হয় এবং ৯ মিনিটেই ১০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত চার্জ সম্পন্ন করা যায়। এমনকি মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই সক্ষমতা বজায় থাকে বলে দাবি করা হয়েছে।

ডেনজা জেড৯ জিটি তৈরি করা হয়েছে ‘ই৩ প্ল্যাটফর্ম’-এর ওপর ভিত্তি করে। এতে ১২২ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্লেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার পূর্ণ চার্জে প্রায় ৮০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে গাড়িটি। এছাড়া এর একটি উচ্চক্ষমতাসম্পন্ন সংস্করণে তিনটি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ৯৬০ হর্সপাওয়ারের বেশি শক্তি উৎপন্ন হয় এবং স্থির অবস্থা থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় লাগে তিন সেকেন্ডেরও কম।

বিশ্লেষকদের মতে, পারফরম্যান্স ও প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে এটি প্রিমিয়াম বৈদ্যুতিক গাড়ির বাজারে শক্ত প্রতিযোগিতা তৈরি করতে পারে। ইউরোপে গাড়িটির মূল্য এখনো নির্ধারণ করা হয়নি, তবে চীনে এর প্রারম্ভিক দাম ধরা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৯০০ ইউয়ান। আমদানি শুল্ক ও কর যুক্ত হলে ইউরোপীয় বাজারে এর দাম আরও বাড়তে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img