Wednesday, June 10, 2026
34.9 C
Dhaka

ফেসবুকে কনটেন্ট বানিয়েই আয় করার নতুন সুযোগ

ফেসবুকে কনটেন্ট পোস্ট করেই মাসে হাজার ডলার আয়ের সুযোগ এখন বাস্তবে রূপ নিয়েছে। কনটেন্ট নির্মাতাদের প্ল্যাটফর্মে সক্রিয় রাখতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা, যেখানে নির্দিষ্ট শর্ত পূরণ করলে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত আয় করা সম্ভব। তবে এই সুযোগ সীমিত সময়ের জন্য এবং সবার জন্য উন্মুক্ত নয়।

ভিডিও কনটেন্টের বাজারে বর্তমানে ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস ও টিকটকের আধিপত্য রয়েছে। এই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে ফেসবুক নতুন করে নির্মাতাদের আকৃষ্ট করতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামে একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে এই সুবিধা দেওয়া হচ্ছে।

ফেসবুকের তথ্য অনুযায়ী, নির্মাতার ফলোয়ার সংখ্যার ভিত্তিতে আয়ের পরিমাণ নির্ধারণ করা হবে। যাদের অনুসারী সংখ্যা ১ লাখের বেশি, তারা মাসে প্রায় ১ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন। আর ১০ লাখ বা তার বেশি ফলোয়ার থাকলে মাসিক আয় পৌঁছাতে পারে প্রায় ৩ হাজার ডলারে।

তবে এই নির্দিষ্ট আয় সুবিধা কেবল প্রথম তিন মাসের জন্য প্রযোজ্য। এরপর এই গ্যারান্টি বন্ধ হলেও প্ল্যাটফর্মের অন্যান্য আয় উৎস যেমন বিজ্ঞাপন, ব্র্যান্ড সহযোগিতা, সাবস্ক্রিপশন ও স্টারস থেকে আয় চালিয়ে যাওয়া যাবে।

এই সুবিধা পেতে হলে নিয়মিত ও সক্রিয় থাকতে হবে। প্রতি ৩০ দিনে অন্তত ১৫টি রিলস বা স্বল্পদৈর্ঘ্য ভিডিও পোস্ট করতে হবে এবং কমপক্ষে ১০ দিন কনটেন্ট আপলোড করা বাধ্যতামূলক। কনটেন্ট অবশ্যই মৌলিক হতে হবে, তবে অন্য প্ল্যাটফর্মে প্রকাশিত থাকলে তা বাধা হিসেবে গণ্য হবে না।

মেটা জানিয়েছে, স্বল্পদৈর্ঘ্য ভিডিওর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তাই এই খাতে গুরুত্ব দিয়ে নতুন অ্যানালিটিক্স টুল চালু করা হয়েছে, যার মাধ্যমে নির্মাতারা তাদের আয় ও পারফরম্যান্স সহজে বিশ্লেষণ করতে পারবেন।

গত কয়েক বছরে অনেক নির্মাতা ইউটিউব ও টিকটকের দিকে ঝুঁকে পড়ায় ফেসবুক আর্থিক প্রণোদনা ও অ্যালগরিদমিক সহায়তার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে চেষ্টা করছে। ২০২৫ সালে বিশ্বজুড়ে নির্মাতাদের প্রায় ৩০০ কোটি ডলার পরিশোধ করেছে মেটা, যার বড় অংশই এসেছে রিলস থেকে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...
spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন দশকের মধ্যে এমন অনেক...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। নাব্যতা সংকট, পর্যাপ্ত জেটির অভাব এবং আধুনিক পণ্য পরিবহন সুবিধার ঘাটতির...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির ভাত’। বিশেষ প্রক্রিয়ায় চাল কয়েকদিন পানিতে রেখে গাঁজনের মাধ্যমে এটি প্রস্তুত করা হয়। এ ধরনের...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত হচ্ছে। জাতিসংঘের নতুন উদ্যোগের অংশ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও...
spot_img