Monday, June 15, 2026
27.3 C
Dhaka

এআই খাতে জোর, কর্মী কমানোর পথে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এই বাড়তি ব্যয় সামাল দিতে কোম্পানিটি উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা বিবেচনা করছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার মোট কর্মীর প্রায় ২০ শতাংশ পর্যন্ত ছাঁটাই হতে পারে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং ছাঁটাই কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়েও নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইতোমধ্যে সিনিয়র ব্যবস্থাপকদের প্রস্তুতি নিতে বলেছেন। কোন কোন বিভাগে কর্মী কমানো যেতে পারে, তা খতিয়ে দেখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে মেটা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যান্ডি স্টোন জানিয়েছেন, এ সংক্রান্ত প্রকাশিত খবরগুলো অনুমাননির্ভর এবং নির্দিষ্ট কোনো পরিকল্পনার বিষয়ে তিনি নিশ্চিত নন।

যদি এই ছাঁটাই বাস্তবায়ন হয়, তবে এটি মেটার ইতিহাসে বড় ধরনের একটি পদক্ষেপ হবে। এর আগে ২০২২ সালের শেষ এবং ২০২৩ সালের শুরুতে পুনর্গঠনের অংশ হিসেবে ব্যাপক কর্মী ছাঁটাই করা হয়েছিল, যাকে প্রতিষ্ঠানটি “ইয়ার অব এফিসিয়েন্সি” হিসেবে উল্লেখ করেছিল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত মেটায় প্রায় ৭৯ হাজার কর্মী কর্মরত ছিলেন। ২০২২ সালের নভেম্বরে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করা হয়, যা মোট কর্মীর প্রায় ১৩ শতাংশ। পরে আরও ১০ হাজার কর্মী কমানোর ঘোষণা আসে।

বর্তমানে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জেনারেটিভ এআই খাতে গুরুত্ব দিচ্ছেন। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে প্রতিষ্ঠানটি বড় পরিকল্পনা গ্রহণ করেছে।

এই লক্ষ্যে শীর্ষ এআই গবেষকদের আকৃষ্ট করতে উচ্চ পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে চার বছরে কয়েকশ কোটি ডলার মূল্যের প্যাকেজের কথাও জানা গেছে।

মেটা জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে ডেটা সেন্টার স্থাপনে প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এআই এজেন্টভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম অধিগ্রহণ এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর দিকেও নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি।

শুধু মেটাই নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও এআইনির্ভর কাঠামোর দিকে ঝুঁকছে। কম কর্মী দিয়েই বেশি কাজ সম্পন্ন করা সম্ভব— এমন ধারণা থেকেই এ পরিবর্তন আসছে।

চলতি বছরের জানুয়ারিতে অ্যামাজন প্রায় ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এছাড়া ফিনটেক প্রতিষ্ঠান ব্লকও কর্মী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। তাদের প্রধান নির্বাহী জ্যাক ডরসি জানিয়েছেন, এআই প্রযুক্তির উন্নয়নে কম জনবল দিয়েই কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআইয়ের প্রসারের সঙ্গে সঙ্গে প্রযুক্তি খাতে কর্মসংস্থানের ধরনেও বড় পরিবর্তন আসতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গলাচিপায় বিক্ষোভ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ...

এনজিওর আশ্বাসে ঋণ পরিশোধ করেও খামারির মামলা জট

চার বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ৭৪ বছর বয়সী...

লাকসামে দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কুমিল্লার লাকসামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো....

নোয়াখালীতে স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

নোয়াখালী জেলা শহরে জজ আদালতের বিপরীতে শহীদ মিনারের পাশে...

ফতুল্লায় মাদক অভিযানে গোলাগুলি, পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

পশ্চিম কাশিপুরে মসজিদে হামলা, গুলিবিদ্ধ দুইজন

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ...

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত...

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের...
spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মঠবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ দুটি...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে অধিবেশন শুরু হয়। অধিবেশনে...
spot_img