Monday, August 10, 2026
32.4 C
Dhaka

বিনামূল্যে ইন্টারনেট সেবায় নতুন উদ্যোগ

দেশব্যাপী ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য করতে ফ্রি ওয়াই-ফাই জোন চালুর পরিকল্পনা নিয়েছে আম্বার আইটি লিমিটেড। এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহকেরা নির্দিষ্ট স্থানে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে দেশের পাঁচটি এলাকায় ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যে ধাপে ধাপে ৫০০টি জোন স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানগুলোকে অগ্রাধিকার দিয়ে এসব পয়েন্ট স্থাপন করা হবে।

এই কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে। ফার্মেসি, চায়ের দোকান কিংবা ছোট মুদি দোকানকে কেন্দ্র করে এসব ওয়াই-ফাই পয়েন্ট গড়ে তোলা হবে, যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, সবার জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এই উদ্যোগ সাধারণ মানুষের সংযোগ সহজ করার পাশাপাশি উদ্যোক্তাদের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করবে।

নিবন্ধিত গ্রাহকেরা তাদের মোবাইল নম্বর ব্যবহার করে সহজেই লগইন করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, অনিবন্ধিত ব্যবহারকারীরাও কুপন কার্ড কিনে নির্দিষ্ট সময়ের জন্য সংযোগ নিতে পারবেন।

কুপন কার্ডে বিভিন্ন মেয়াদের প্যাকেজ রাখা হয়েছে, যা স্বল্পমূল্যে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে। নির্ধারিত কোড ব্যবহার করে সহজেই সংযোগ গ্রহণ করা যাবে।

ইতোমধ্যে বরিশাল, ভোলা, শ্রীমঙ্গল, সিরাজগঞ্জ ও নীলফামারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই সেবা চালু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের আগেই আরও অন্তত ১৫টি নতুন স্থানে ওয়াই-ফাই জোন চালু করা হবে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থী, ভ্রমণকারী এবং ফ্রিল্যান্সারদের জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে। সহজলভ্য ইন্টারনেট সংযোগ দৈনন্দিন কাজের গতি বাড়ানোর পাশাপাশি ডিজিটাল সেবা ব্যবহারে আগ্রহ বাড়াবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img