Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

ডিজিটাল চোকপয়েন্ট হিসেবে আলোচনায় হরমুজ প্রণালি

ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক ইন্টারনেট সংযোগে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বিশ্বের মোট ডেটা ট্রাফিকের একটি বড় অংশ এই অঞ্চলের সাবমেরিন কেবল দিয়ে পরিবাহিত হয়।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। ইরান, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে অবস্থিত এই জলপথ দীর্ঘদিন ধরে জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

এই প্রণালির সবচেয়ে সরু অংশ প্রায় ৩৩ কিলোমিটার প্রশস্ত, যেখানে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট সংকীর্ণ লেন রয়েছে। প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়, যার বড় অংশ এশিয়ার বিভিন্ন দেশে যায়।

সাম্প্রতিক উত্তেজনার মধ্যে প্রণালিটি বন্ধ ঘোষণা করায় সামুদ্রিক চলাচল কমে গেছে এবং জাহাজ বিমার খরচ বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামও অস্থির হয়ে উঠেছে।

তবে এ অঞ্চল এখন শুধু জ্বালানির জন্য নয়, ডিজিটাল অবকাঠামোর জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একাধিক সাবমেরিন কেবল এই পথ দিয়ে অতিক্রম করায় এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে ডেটা আদান–প্রদান অনেকটাই এই রুটের ওপর নির্ভরশীল।

ফ্যালকন, সি-মি-উই-৪, আই-মি-উই এবং ইউরোপ-পার্সিয়া এক্সপ্রেস গেটওয়ের মতো গুরুত্বপূর্ণ কেবলগুলো দক্ষিণ এশিয়াকে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে সংযুক্ত রাখে। ধারণা করা হয়, এসব কেবলের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় ৩৭ শতাংশ ডেটা ট্রাফিক প্রবাহিত হয়।

এই পরিস্থিতিতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিকল্প সংযোগ পথ তৈরিতে বিনিয়োগ বাড়াচ্ছে, যাতে একটি রুট ক্ষতিগ্রস্ত হলেও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা যায়।

বাংলাদেশের ক্ষেত্রে সরাসরি প্রভাব সীমিত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কারণ, দেশের আন্তর্জাতিক ডেটা সংযোগ প্রধানত লোহিত সাগর ও এডেন উপসাগর হয়ে পরিচালিত হয়। তবে বৈশ্বিক পর্যায়ে বিঘ্ন ঘটলে পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

সামগ্রিকভাবে, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে তা শুধু জ্বালানি নয়, বৈশ্বিক ইন্টারনেট ও ডিজিটাল সেবাতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে...
spot_img

আরও পড়ুন

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন। এই অর্থ কখনো অগ্রিম ভাড়া হিসেবে, আবার কখনো...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি খেলনার বাজার। এখান থেকে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা বিক্রেতা এবং নতুন উদ্যোক্তারা...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার গ্রেট পিরামিড। প্রায় ৪ হাজার ৬০০ বছর আগে প্রাচীন মিশরের ফারাও খুফুর সমাধি হিসেবে নির্মিত...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব বিধানের গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে অনেক মুসল্লির মনে প্রশ্ন জাগে, ঠোঁট না নেড়ে বা শুধু...
spot_img