Wednesday, July 22, 2026
26.9 C
Dhaka
No menu items!

কনটেন্ট নিয়ন্ত্রণে মানুষের বদলে এআই-এ ভরসা মেটার

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সন্ত্রাসবাদ, শিশু নির্যাতন ও প্রতারণামূলক কার্যক্রম শনাক্তে মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে অধিক গুরুত্ব দেওয়া হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে তৃতীয় পক্ষের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব এআই সিস্টেম ব্যবহারের দিকেই এগোচ্ছে মেটা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ধাপে ধাপে উন্নত প্রযুক্তি চালু করা হবে এবং কার্যকারিতা প্রমাণিত হলে সেটিকে স্থায়ীভাবে প্রয়োগ করা হবে।

প্রতিষ্ঠানটির মতে, সহিংস বা বীভৎস কনটেন্ট শনাক্ত করা এবং প্রতারকদের পরিবর্তিত কৌশল মোকাবিলা করা মানুষের জন্য জটিল ও ঝুঁকিপূর্ণ। এআই ব্যবহারে এসব ক্ষেত্রে দ্রুততা ও নির্ভুলতা বাড়ানো সম্ভব হবে। পরীক্ষামূলক পর্যায়ে নতুন এআই সিস্টেম মানুষের তুলনায় দ্বিগুণ হারে যৌন প্রস্তাবসংক্রান্ত কনটেন্ট শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং ভুলের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

এ প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিন হাজারো প্রতারণার প্রচেষ্টা প্রতিরোধ করা হচ্ছে বলে জানিয়েছে মেটা। বিশেষ করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি, অস্বাভাবিক লগইন প্রচেষ্টা এবং পাসওয়ার্ড পরিবর্তনের সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা আরও জোরদার হয়েছে।

তবে পুরো প্রক্রিয়াটি পুরোপুরি স্বয়ংক্রিয় নয়। এআই প্রশিক্ষণ ও তদারকির দায়িত্বে থাকবেন মানব বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অ্যাকাউন্ট বন্ধের আপিল বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য সরবরাহের ক্ষেত্রে মানুষের ভূমিকাই চূড়ান্ত থাকবে।

গত এক বছরে কনটেন্ট নীতিমালায় একাধিক পরিবর্তন এনেছে মেটা। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর থার্ড-পার্টি ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে কমিউনিটি নোটস চালু করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক কনটেন্ট ব্যবস্থাপনায় ব্যবহারকারীদের পছন্দকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

একই সঙ্গে ২৪ ঘণ্টা চালু একটি এআই সহকারীও চালুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি, যা ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের সহায়তা দেবে। শিশু সুরক্ষা ইস্যুতে বৈশ্বিক চাপের মুখে থাকা মেটার এই পদক্ষেপ কতটা কার্যকর হয়, তা সময়ই বলে দেবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img