Thursday, September 17, 2026
26 C
Dhaka

প্রাচীন সভ্যতার রহস্যে নতুন প্রশ্ন

গিজার বিশাল পিরামিডগুলো আদৌ কি প্রাচীন মিশরের ফারাওদের তৈরি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও প্রাচীন কোনো অজানা সভ্যতার হাত—এমন প্রশ্ন নতুন করে সামনে এসেছে এক গবেষণায়। একদল গবেষক দাবি করছেন, এই স্থাপনাগুলোর বয়স প্রচলিত ধারণার চেয়ে অনেক বেশি হতে পারে এবং এগুলো হয়তো হাজার হাজার বছর আগে কোনো উন্নত সভ্যতা নির্মাণ করেছিল।

স্পেনের অটোনমাস ইউনিভার্সিটি অব বার্সেলোনার স্বতন্ত্র গবেষক আন্তোনিও আমব্রোসিওর মতে, গিজার তিনটি প্রধান পিরামিডের বয়স প্রায় ১২ হাজার বছর হতে পারে। তার দাবি, এই সময়কাল প্রাচীন মিশরীয় সভ্যতার উদ্ভবেরও বহু আগের, যা ইতিহাসের প্রচলিত ধারনাকে চ্যালেঞ্জ করতে পারে।

গবেষণায় বলা হয়েছে, গিজার পিরামিডগুলোর প্রকৌশলগত নিখুঁততা, জ্যামিতিক বিন্যাস এবং মহাজাগতিক তারাপুঞ্জের সঙ্গে সাদৃশ্য এমন পর্যায়ের, যা পরবর্তী মিশরীয় পিরামিডগুলোতে দেখা যায় না। পরবর্তী সময়ে নির্মিত ছোট পিরামিডগুলোর গঠনগত ত্রুটি ও নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি এ পার্থক্যকে আরও স্পষ্ট করে।

আমব্রোসিওর যুক্তি অনুযায়ী, গিজার পিরামিডগুলোতে এখন পর্যন্ত কোনো মমি বা সমাধির উপকরণ পাওয়া যায়নি, যদিও এগুলোকে খুফু, খাফরে ও মেনকাউরের সমাধি বলে মনে করা হয়। তার মতে, এটি ইঙ্গিত দেয় যে ফারাওরা হয়তো এই স্থাপনাগুলো নিজেরা নির্মাণ না করে পূর্বে নির্মিত স্থাপনাকে নিজেদের বলে দাবি করেছিলেন।

এছাড়া স্ফিংস মূর্তিতে বৃষ্টিজনিত ক্ষয়ের চিহ্ন পাওয়া গেছে, যা এমন এক সময়ের ইঙ্গিত দেয় যখন মিশরে ভারী বৃষ্টিপাত হতো। গবেষকদের মতে, এটি প্রাচীন মিশরীয় সভ্যতার আগের সময়ের দিকেই নির্দেশ করে।

যদিও এই গবেষণাটি এখনো বৈজ্ঞানিকভাবে যাচাই হয়নি, তবুও এতে উল্লেখ করা হয়েছে যে বিশ্বের বিভিন্ন স্থানে গিজার পিরামিডের মতো বিশাল পাথুরে স্থাপনার সন্ধান পাওয়া গেছে। পেরুর সাকসাহুয়ামান ও লেবাননের বালবেকের মতো স্থাপনাগুলোর সঙ্গে এর মিল নিয়ে প্রশ্ন উঠেছে।

গবেষকরা আরও বলেন, প্রাচীন মিশরীয়দের ‘জেপ টেপি’ ধারণা, যা একটি স্বর্ণযুগকে নির্দেশ করে, সেটি হয়তো বাস্তব কোনো প্রাচীন উন্নত সভ্যতার স্মৃতি হতে পারে। এই সভ্যতা হয়তো জ্যামিতি ও মহাজাগতিক জ্ঞানের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন স্থাপনায় তাদের জ্ঞান রেখে গেছে।

তবে মূলধারার অনেক গবেষক এখনো প্রচলিত ধারণাকেই সমর্থন করেন এবং পিরামিডগুলোকে প্রাচীন মিশরীয়দেরই নির্মাণ বলে মনে করেন। ফলে বিষয়টি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img