Thursday, July 23, 2026
26.5 C
Dhaka
No menu items!

স্বপ্নকে নিয়ন্ত্রণে আনতে বিজ্ঞানীদের নতুন উদ্যোগ

মানুষের ঘুমের জগৎ কি নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করা সম্ভব—এ প্রশ্ন বহুদিনের। আধুনিক বিজ্ঞান বলছে, নির্দিষ্ট কিছু পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে স্বপ্নকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। এই ধারণার কেন্দ্রবিন্দুতে রয়েছে লুসিড ড্রিমিং, যেখানে স্বপ্ন দেখার সময়ই একজন ব্যক্তি সচেতন থাকেন যে তিনি স্বপ্ন দেখছেন।

লুসিড ড্রিমিং এমন এক অভিজ্ঞতা, যেখানে ঘুমন্ত অবস্থায়ও মস্তিষ্কের কিছু অংশ সক্রিয় থাকে। এতে স্বপ্নদ্রষ্টা অনেক সময় নিজের ইচ্ছামতো স্বপ্নের ঘটনাপ্রবাহ পরিবর্তন করতে পারেন। কেউ হয়তো আকাশে উড়ছেন, আবার কেউ নিজের পছন্দমতো দৃশ্য তৈরি করছেন। এই অভিজ্ঞতাগুলো অনেক সময় বাস্তবের মতোই তীব্র ও অনুভূতিপূর্ণ বলে মনে হয়।

বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, এই ধরনের স্বপ্নের সময় মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় থাকে, যা সচেতন চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সম্পর্কিত। এ কারণে লুসিড ড্রিমিংকে সাধারণ স্বপ্ন থেকে আলাদা হিসেবে দেখা হয়। গবেষকেরা এখন এমন প্রযুক্তি তৈরির চেষ্টা করছেন, যা ঘুমের নির্দিষ্ট পর্যায় শনাক্ত করে আলো, শব্দ বা কম্পনের মাধ্যমে মস্তিষ্ককে সংকেত দিতে পারে। এতে স্বপ্নের মধ্যেই সচেতনতা তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে।

স্বপ্ন নিয়ন্ত্রণের সম্ভাব্য সুবিধাও কম নয়। বাস্তবে অসম্পূর্ণ থাকা ইচ্ছাগুলো স্বপ্নে পূরণ করার অনুভূতি পাওয়া যেতে পারে। এছাড়া জটিল সমস্যার সমাধান নিয়ে চিন্তা করা বা কোনো কাজের অনুশীলনও স্বপ্নের ভেতরে করা সম্ভব বলে কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। মানসিক চাপ, দুঃস্বপ্ন বা ট্রমা মোকাবিলাতেও এটি সহায়ক হতে পারে বলে ধারণা করা হয়।

তবে এই বিষয়ে সতর্ক থাকার কথাও বলছেন বিশেষজ্ঞরা। লুসিড ড্রিমিং নিয়ে গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবার জন্য এই পদ্ধতি সমানভাবে কার্যকর বা নিরাপদ নাও হতে পারে। অতিরিক্ত চর্চা ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত করতে পারে এবং কিছু ক্ষেত্রে বাস্তবতা ও স্বপ্নের মধ্যে বিভ্রান্তিও তৈরি হতে পারে। এমনকি কেউ কেউ বাস্তব জীবনের চেয়ে স্বপ্নের জগতকেই বেশি আকর্ষণীয় মনে করতে শুরু করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেত্রটি এখনো গবেষণাধীন। তাই সচেতনভাবে স্বপ্ন নিয়ন্ত্রণের চেষ্টা করার আগে এর সীমাবদ্ধতা ও ঝুঁকিগুলো বিবেচনায় রাখা জরুরি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img