Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

মহাকাশে কীভাবে কাটে নভোচারীদের প্রতিদিন

পৃথিবীর বাইরে মহাকাশে জীবন কেমন হতে পারে—এই প্রশ্ন মানুষের কৌতূহলের অন্যতম বিষয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করা নভোচারীদের দৈনন্দিন জীবনযাপন অনেকটাই ভিন্ন এবং চ্যালেঞ্জপূর্ণ। সেখানে মাধ্যাকর্ষণ বল প্রায় অনুপস্থিত থাকায় সবকিছুই ভেসে থাকে, এমনকি মানুষ নিজেও। ফলে হাঁটা, বসা বা শোয়ার মতো সাধারণ কাজগুলোও করতে হয় ভিন্নভাবে।

মহাকাশ স্টেশনে নভোচারীদের দিন শুরু হয় নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী। সকাল ৭টায় ঘুম থেকে উঠে তারা দ্রুত প্রস্তুতি নেন এবং কনফারেন্সে অংশ নেন। এরপর সকালের খাবার সেরে শুরু হয় বৈজ্ঞানিক গবেষণা ও বিভিন্ন পরীক্ষামূলক কাজ, যা দিনের বড় অংশজুড়ে চলে। দুপুরে নির্দিষ্ট সময় খাবার গ্রহণের পর আবার শুরু হয় কাজ। সন্ধ্যায় পৃথিবীর বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ ও দিনের কাজের মূল্যায়ন করা হয়।

মাধ্যাকর্ষণ না থাকায় খাবার গ্রহণেও রয়েছে ভিন্নতা। খাবারগুলো বিশেষভাবে সংরক্ষিত থাকে এবং প্রয়োজন অনুযায়ী পানি বা তাপ দিয়ে খাওয়ার উপযোগী করা হয়। পাউরুটির পরিবর্তে ব্যবহার করা হয় রুটি, যাতে ভাঙা কণা ভেসে বেড়িয়ে সমস্যা সৃষ্টি না করে। খাওয়ার সময় খাবার ভেসে বেড়ায়, আর নভোচারীরা সেটি মুখে নিয়ে খান।

দৈনন্দিন পরিচ্ছন্নতা বজায় রাখাও সহজ নয়। দাঁত ব্রাশ করার সময় পানির ব্যবহার সীমিত হওয়ায় টুথপেস্টের ফেনা গিলে ফেলতে হয়। গোসলের ক্ষেত্রেও পানি শরীরে মেখে শুকনা তোয়ালে দিয়ে মুছে নিতে হয়। বিশেষ ধরনের সাবান ব্যবহার করা হয়, যা ফেনা তৈরি করে না।

টয়লেট ব্যবস্থাও ভিন্নধর্মী। বিশেষভাবে ডিজাইন করা ছোট জায়গায় বসে বেল্ট দিয়ে নিজেকে স্থির রাখতে হয়। বর্জ্য শোষণ করে সংগ্রহ করা হয় এবং পরে তা নির্দিষ্টভাবে নিষ্পত্তি করা হয়।

ঘুমানোর সময় নভোচারীরা স্লিপিং ব্যাগ ব্যবহার করেন, যা মহাকাশযানের সঙ্গে আটকে রাখা থাকে যাতে ভেসে না যায়। মাধ্যাকর্ষণ না থাকায় নাক ডাকার মতো সমস্যাও থাকে না।

শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রতিদিন ব্যায়াম করা বাধ্যতামূলক। কারণ, দীর্ঘদিন ওজনহীন অবস্থায় থাকলে হাড় ক্ষয় ও পেশির দুর্বলতা দেখা দিতে পারে। এজন্য মহাকাশ স্টেশনে ট্রেডমিল ও অন্যান্য ব্যায়াম সরঞ্জাম থাকে।

বিনোদনের ক্ষেত্রেও রয়েছে ভিন্ন অভিজ্ঞতা। শূন্যে ভেসে থাকা, একাধিক সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা, পরিবারের সঙ্গে যোগাযোগ, সিনেমা দেখা কিংবা ইন্টারনেট ব্যবহার—সব মিলিয়ে মহাকাশ জীবন একদিকে যেমন বৈজ্ঞানিক, তেমনি কিছুটা রোমাঞ্চকরও।

ভবিষ্যতে বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ চালু হলে সাধারণ মানুষও এমন অভিজ্ঞতার স্বাদ পেতে পারে বলে আশা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...
spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...
spot_img