Saturday, August 1, 2026
28.8 C
Dhaka
No menu items!

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠলেও এর পরিবেশগত প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছেন বিজ্ঞানীরা। প্রচলিত রেফ্রিজারেটরগুলোতে ব্যবহৃত গ্যাস ও প্রযুক্তি বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখছে বলে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে বিজ্ঞানীরা এমন একটি নতুন প্রযুক্তি উদ্ভাবনের কথা জানিয়েছেন, যা পরিবেশের ক্ষতি কমিয়ে শীতলীকরণ প্রক্রিয়াকে আরও নিরাপদ ও কার্যকর করতে পারে।

বর্তমানে ব্যবহৃত অধিকাংশ ফ্রিজ ভেপার কমপ্রেশন পদ্ধতিতে চলে, যেখানে বিশেষ রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয়। এই গ্যাসগুলো, বিশেষ করে হাইড্রোফ্লুরোকার্বন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে বিবেচিত। এই সমস্যার বিকল্প হিসেবে গবেষকেরা নিয়ে এসেছেন ‘আয়নোক্যালোরিক কুলিং’ নামের নতুন ধারণা।

এই প্রযুক্তি মূলত পদার্থের দশা পরিবর্তনের প্রক্রিয়ার ওপর ভিত্তি করে কাজ করে। সাধারণভাবে বরফ গলার সময় আশপাশ থেকে তাপ শোষণ করে পরিবেশকে ঠান্ডা করে। একই নীতিকে ভিন্নভাবে প্রয়োগ করে আয়ন বা চার্জযুক্ত কণার সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এতে তাপমাত্রা বাড়ানো ছাড়াই পদার্থের গলন প্রক্রিয়া ঘটানো সম্ভব হয়, যা শীতলীকরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

যুক্তরাষ্ট্রের একাধিক গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা পরীক্ষাগারে এই পদ্ধতির সফল প্রয়োগ দেখিয়েছেন। তারা লবণজাতীয় উপাদান এবং ইথিলিন কার্বনেট ব্যবহার করে এমন একটি সিস্টেম তৈরি করেছেন, যা খুব কম বিদ্যুৎ ব্যবহার করে উল্লেখযোগ্য পরিমাণ তাপমাত্রা কমাতে সক্ষম। পরীক্ষায় দেখা গেছে, এক ভোল্টেরও কম বিদ্যুৎ ব্যবহার করে প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হ্রাস করা সম্ভব হয়েছে।

গবেষকদের মতে, এই প্রযুক্তি একদিকে যেমন শক্তি সাশ্রয়ী, তেমনি পরিবেশবান্ধব। একই সঙ্গে এটি নিরাপদ ও কম খরচে বাস্তবায়নযোগ্য হতে পারে। আন্তর্জাতিকভাবে ক্ষতিকর রেফ্রিজারেন্ট গ্যাসের ব্যবহার কমানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে গবেষণা পর্যায়ে থাকলেও বিজ্ঞানীরা আশা করছেন, আগামী কয়েক বছরের মধ্যেই এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হতে পারে। তখন ঘরের প্রচলিত ফ্রিজের জায়গা নিতে পারে এই নতুন পরিবেশবান্ধব ব্যবস্থা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img