Sunday, August 16, 2026
28 C
Dhaka

এআই খেলনায় শিশুদের আবেগ বোঝার সমস্যা নিয়ে গবেষকদের সতর্কতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–চালিত শিশুদের খেলনা নিয়ে নতুন উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকেরা। তাদের মতে, তিন বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য তৈরি কিছু এআই খেলনা শিশুদের আবেগ সঠিকভাবে বুঝতে ব্যর্থ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে অনুপযুক্ত প্রতিক্রিয়া দিচ্ছে। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় বিষয়টি উঠে এসেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের ওপর এআই প্রযুক্তির প্রভাব নিয়ে এটি বিশ্বের প্রথম দিকের গবেষণাগুলোর একটি বলে উল্লেখ করা হয়েছে।

গবেষণায় তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একটি এআই–চালিত খেলনা ‘গাবো’র সঙ্গে খেলার সময় পর্যবেক্ষণ করা হয়। এই খেলনাটিতে ওপেনএআইয়ের ভয়েস–অ্যাকটিভেটেড চ্যাটবট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা শিশুদের সঙ্গে কথোপকথন চালাতে এবং তাদের কল্পনাশক্তি বিকাশে সহায়ক হিসেবে তৈরি করা হয়েছে। তবে গবেষণায় দেখা যায়, অভিভাবকেরা খেলনাটির মাধ্যমে শিশুদের ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নত হওয়ার আশা করলেও বাস্তবে অনেক শিশুই খেলনাটির সঙ্গে যোগাযোগ করতে গিয়ে সমস্যার মুখে পড়ছে।

গবেষণায় আরও দেখা গেছে, খেলনাটি অনেক সময় শিশুদের আবেগ সঠিকভাবে শনাক্ত করতে পারে না। এক তিন বছর বয়সী শিশু যখন খেলনাটিকে বলে, ‘আমি দুঃখিত’; তখন সেটি উত্তর দেয়, ‘চিন্তা করো না! আমি একটি সুখী রোবট। চলো মজা করি। পরে কী নিয়ে কথা বলবে?’ গবেষকদের মতে, এই ধরনের প্রতিক্রিয়া শিশুকে এমন বার্তা দিতে পারে যে তার দুঃখের অনুভূতি গুরুত্বহীন।

আবার পাঁচ বছর বয়সী এক শিশু খেলনাটিকে ‘আমি তোমাকে ভালোবাসি’ বললে সেটি যান্ত্রিকভাবে জবাব দেয়, ‘দয়া করে নিশ্চিত করে বলুন, আমাদের কথোপকথন নির্দেশিকা মেনে চলছে।’ গবেষকেরা বলছেন, এই ধরনের যান্ত্রিক প্রতিক্রিয়া শিশুর আবেগ বোঝার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করতে পারে।

গবেষণায় আরও জানা যায়, অনেক সময় খেলনাটি শিশু ও প্রাপ্তবয়স্কদের কণ্ঠস্বরের পার্থক্য করতে পারে না। এমনকি শিশুরা কথা বলা বন্ধ করলেও সেটি তা বুঝতে না পেরে নিজে থেকেই কথা বলতে থাকে। এতে শিশুদের স্বাভাবিক যোগাযোগ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে বলে মত গবেষকদের।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিউরোডাইভারসিটি ও ডেভেলপমেন্টাল সাইকোলজির অধ্যাপক জেনি গিবসন বলেন, ঐতিহাসিকভাবে আমরা খেলনার শারীরিক নিরাপত্তা নিয়ে ভাবতাম। খেলনার চোখ বা ক্ষুদ্র টুকরা যেন আলগা হয়ে শিশুর পেটে চলে না যায়। কিন্তু এখন আমাদের খেলনার মনস্তাত্ত্বিক নিরাপত্তা নিয়েও ভাবার সময় এসেছে।

গবেষণার সহ–লেখক এমিলি গুডএক্রে বলেন, এআই খেলনা যখন আবেগ বুঝতে ভুল করে, তখন শিশুরা খেলনার কাছ থেকে প্রত্যাশিত সান্ত্বনা পায় না। একই সঙ্গে তারা অনেক সময় বড়দের কাছ থেকেও প্রয়োজনীয় সহায়তা পেতে ব্যর্থ হয়। এর ফলে শিশুদের সামাজিক দক্ষতা বিকাশের প্রাথমিক ধাপে বিভ্রান্তি তৈরি হতে পারে।

গবেষকেরা মনে করছেন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য বাজারজাত এআই পণ্যের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এখনই নিয়ন্ত্রক সংস্থাগুলোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যদিকে খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিউরিও জানিয়েছে, শিশুদের জন্য এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তারা দায়িত্বশীল অবস্থান বজায় রাখছে এবং শিশুদের ওপর এই প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণা করা তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img