Monday, August 3, 2026
27 C
Dhaka
No menu items!

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ২০ শতাংশ বা তারও বেশি সংখ্যক কর্মী কমাতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোতে বিপুল বিনিয়োগের ব্যয় সামাল দেওয়া এবং এআই-নির্ভর কার্যক্রম বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছে প্রতিষ্ঠানটি। মেটা মনে করছে, এআই-সহায়ক প্রযুক্তির ব্যবহার বাড়ালে কম কর্মী দিয়েই অনেক কাজ পরিচালনা করা সম্ভব হবে।

তবে ছাঁটাইয়ের সুনির্দিষ্ট সময় বা চূড়ান্ত সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে। মেটার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সম্প্রতি জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে সম্ভাব্য এই পরিকল্পনার বিষয়টি তুলে ধরেছেন এবং কীভাবে কর্মীসংখ্যা কমানো যেতে পারে সে বিষয়ে পর্যালোচনা করতে বলেছেন।

এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, “এটি তাত্ত্বিক পদ্ধতি সম্পর্কে অনুমানমূলক প্রতিবেদন।”

মেটার সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটিতে মোট কর্মীর সংখ্যা ছিল ৭৮ হাজার ৮৬৫ জন। একই সময়ে প্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকের আয় ছিল প্রায় ৬০ বিলিয়ন ডলার এবং পুরো বছরে আয় ২০০ বিলিয়ন ডলারের বেশি।

ছাঁটাইয়ের সম্ভাব্য খবর প্রকাশের পর শেয়ারবাজারেও প্রভাব পড়ে। শুক্রবার মেটার শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ কমে যায়। এতে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৬১৯ বিলিয়ন ডলার কমে ১ দশমিক ৫৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়।

গত এক বছর ধরে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ প্রতিষ্ঠানটিকে জেনারেটিভ এআই প্রযুক্তির প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থানে নেওয়ার চেষ্টা করছেন। এ লক্ষ্যে শীর্ষ এআই গবেষকদের আকৃষ্ট করতে কয়েক কোটি ডলারের উচ্চ বেতনের প্রস্তাব দেওয়া হচ্ছে।

এ ছাড়া ২০২৮ সালের মধ্যে নতুন ডেটা সেন্টার নির্মাণে প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনাও ঘোষণা করেছে মেটা। সম্প্রতি এআই এজেন্টদের জন্য তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম মল্টবুক অধিগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি এবং চীনা এআই স্টার্টআপ মানুস কেনার জন্য অন্তত ২ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনাও রয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতে এআই ব্যবহারের বিস্তার বড় কোম্পানিগুলোর কর্মসংস্থানের কাঠামোতে পরিবর্তন আনছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় কোম্পানিতেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। জানুয়ারিতে অ্যামাজন প্রায় ১৬ হাজার কর্মী ছাঁটাই নিশ্চিত করে। আবার গত মাসে ফিনটেক প্রতিষ্ঠান ব্লক তাদের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করে, যেখানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জ্যাক ডর্সি এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতিকে একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img