Thursday, July 23, 2026
25.9 C
Dhaka
No menu items!

অনলাইন জালিয়াতি রোধে এআই প্রযুক্তি জোরদার করছে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা অনলাইন প্রতারণা মোকাবিলায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল চালুর উদ্যোগ নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে এই এআই প্রযুক্তি ব্যবহার করা হবে, যাতে প্রতারণামূলক কার্যক্রম দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

মেটার এক ঘোষণায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে প্রতারকেরা নানা কৌশলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে তারা পরিচিত ব্যক্তি, তারকা বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করে প্রতারণা চালায়। এসব ঝুঁকি মোকাবিলায় এআইভিত্তিক নজরদারি বাড়ানোর পাশাপাশি নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, নতুন এআই টুলটি বিভিন্ন তারকা বা প্রতিষ্ঠানের ছদ্মবেশে পরিচালিত প্রতারণামূলক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রতিক্রিয়া, প্রোফাইলের বিভ্রান্তিকর তথ্য কিংবা জনপ্রিয় ব্যক্তিদের সঙ্গে সন্দেহজনক পরিচয়ের মতো বিষয় দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে। পাশাপাশি প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত সন্দেহজনক লিংক ও ভুয়া ডোমেইন শনাক্ত করার সক্ষমতাও থাকবে এই প্রযুক্তিতে।

নতুন উদ্যোগের অংশ হিসেবে ফেসবুকে সন্দেহজনক বন্ধুত্বের অনুরোধ এলে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠানোর পরিকল্পনাও করেছে মেটা। একই সঙ্গে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টসংক্রান্ত প্রতারণা ঠেকাতে বিভিন্ন সতর্কবার্তা প্রদর্শন করা হবে। অনেক সময় প্রতারকেরা নানা অজুহাতে ব্যবহারকারীদের কোড লিখতে বা কিউআর কোড স্ক্যান করতে বলেন। এতে ব্যবহারকারীর অ্যাকাউন্ট অন্য একটি ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং প্রতারকেরা সেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেয়ে যায়। নতুন ব্যবস্থায় এমন সন্দেহজনক অনুরোধের ক্ষেত্রে ব্যবহারকারীকে আগেই সতর্ক করা হবে।

মেসেঞ্জারেও এআইভিত্তিক প্রতারণা শনাক্তকরণ সুবিধা আরও বেশি দেশে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি বলছে, এই প্রযুক্তি সন্দেহজনক চাকরির প্রস্তাবসহ বিভিন্ন প্রচলিত অনলাইন প্রতারণার ধরন শনাক্ত করে ব্যবহারকারীদের সতর্ক করতে সক্ষম হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img