Wednesday, August 12, 2026
32.7 C
Dhaka

উড়ন্ত গাড়ির স্বপ্ন কি এবার বাস্তবে

একটি ডাচ কোম্পানি তাদের প্রথম উড়ন্ত গাড়ি বাজারে ছেড়েছে।জেনেভা মোটর শোতে প্যাল-ভি নামের এই কোম্পনি তাদের তৈরি এই তিন চাকার গাড়ি-কাম-হেলিকপ্টার প্রদর্শন করেছে।

এর মাথার ওপর হেলিকপ্টারের মতোই রোটর বা পাখা রয়েছে যা ভাঁজ করে রাখা যায়। পেছন দিকে রয়েছে আরো একটি প্রপেলার।এর নাম দেয়া হয়েছে ‘লিবার্টি’ – এবং মাটির ওপর গাড়ি হিসেবে চলার সময় এই যানটির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৯৯ মাইল, আর ওড়ার সময় সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ১১২ মাইল।

‘ইউ ওনলি লিভ টুয়াইস’ নামের স্পাই থ্রিলার ছবিতে জেমস বন্ড একটি উড়ন্ত গাড়ি চালিয়েছিলেন – যার নাম ছিল ‘লিটল নেলি’। নেদারল্যান্ডের কোম্পানির তৈরি এই লিবার্টি নামের ‘জাইরোকপ্টার’ অনেকটা সে রকমই।

তবে ‘লিটল নেলি’-র চাইতে লিবার্টি আকারে অনেক বড় এবং বিলাসবহুল।এখন প্রশ্ন হলো, এর মধ্যে দিয়ে কি অবশেষে উড়ন্ত গাড়ির স্বপ্ন সফল হলো?

প্যাল ভি কোম্পানির প্রধান নির্বাহী রবার্ট ডিঙ্গেমান্স বলেন, “লিবার্টিকে নিয়ে আপনি আপনার গ্যারেজ থেকে যাত্রা শুরু করতে পারবেন এবং সোজা আপনি যেখানে যেতে চান সেখানে গিয়ে নামতে পারবেন।”

কিন্তু ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের এনার্জি রিসার্চ সেন্টারের প্রধান হ্যারি হোস্টার বলছেন, জাইরোকপ্টারের সুবিধে হলো এটা খুব কম জায়গার মধ্যে নামতে পারে। কিন্তু ওড়ার সময় তাকে সামনের দিকে ছুটে একটা গতিবেগ সঞ্চয় করতে হয়। তাই বাড়ির ছাদ থেকে এটা উড়তে পারবে না।

তা ছাড়া ঘনবসতি পূর্ণ এলাকায় এটা ওড়ানোর সমস্যা রয়েছে। কারণ এর পাখা ঘোরার জন্য চারপাশে অনেকটা ফাঁকা জায়গা দরকার। তার পর রয়েছে শব্দের সমস্যা।

প্যাল-ভি অবশ্য একমাত্র কোম্পানি নয় যারা বাণিজ্যিকভাবে উড়ন্ত গাড়ি তৈরির চেষ্টা করছে।আমেরিকান কোম্পানি টেরাফুগিয়া এক ধরণের উড়ন্ত গাড়ি তৈরি করেছে, যার প্লেনের মতোই পাখা আছে, এবং তা মাটিতে নামার পর সুন্দরভাবে ভাঁজ করে রাখা যায়।

এর প্রধান নির্বাহী ক্রিস জারান বলছেন, “এ গাড়ি আপনার গ্যারেজে থাকতে পারে। আপনি এটা চালিয়ে এয়ারপোর্টে যাবেন, তার পর উড়ে অন্য এয়ারপোর্টে যাবেন, তার পর পাখা ভাঁজ করে নিয়ে আবার গাড়িতে পরিণত হয়ে আপনার গন্তব্যে চলে যাবেন।” এর দাম হবে দু’লাখ আশি হাজার মার্কিন ডলার।

সমস্যা হচ্ছে এ জন্য আপনার একটা বিমানবন্দর ব্যবহার করতে হবে।এরকম আরো কিছু কোম্পানি উড়ন্ত গাড়ি তৈরি করছে। কিন্তু তবু ব্যক্তিগত উড়ন্ত গাড়ির সামনে এখনো বহু সমস্যা রয়েছে ।

কারণ গাড়ি চালানো আর যে কোন রকম বিমান ওড়ানোর মধ্যে অনেক তফাৎ।উড়ন্ত গাড়ি চালাতে হলে আপনার পাইলটের লাইসেন্স লাগবে।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img