Saturday, July 11, 2026
27.1 C
Dhaka
No menu items!

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দলগত সম্পর্ক মজবুত করা, শিকার ধরার কৌশল সমন্বয় করা, পথনির্দেশ দেওয়া কিংবা বিপদের সংকেত জানাতে তারা এখন আগের তুলনায় ভিন্ন ধরনের শব্দ ব্যবহার করছে। বিশেষজ্ঞদের মতে, সমুদ্রপথে চলাচলকারী জাহাজের তীব্র শব্দের কারণে নিজেদের টিকিয়ে রাখতে ডলফিনদের এই পরিবর্তিত যোগাযোগ পদ্ধতি গড়ে উঠছে।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই সামুদ্রিক করিডর দিয়ে প্রতিনিয়ত পারস্য উপসাগর, ভারত এবং পূর্ব এশিয়ার মধ্যে বিপুল সংখ্যক কনটেইনার জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচল করে। ভারতের চেন্নাইভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজির সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বাণিজ্যিক জাহাজ ও ট্যাংকারের সৃষ্ট শব্দ ডলফিনদের স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলছে।

গবেষকেরা টানা ছয় মাস ধরে ডলফিনের শব্দ বিশ্লেষণ করে দেখেছেন, জাহাজের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শিস বা সংকেতের ধরণও বদলে যাচ্ছে। শব্দের কম্পাঙ্ক আগের তুলনায় বেশি তীক্ষ্ণ হয়ে উঠছে এবং সংকেতের স্থায়িত্বও দীর্ঘ হচ্ছে। পাশাপাশি শব্দের জটিলতা কমে গিয়ে যোগাযোগের ধরন তুলনামূলক সরল হয়ে পড়ছে। গবেষক আর কান্নান বলেন, যখন জাহাজের শব্দের কম্পাঙ্ক ডলফিনের স্বাভাবিক যোগাযোগের কম্পাঙ্কের সঙ্গে মিলে যায়, তখন তারা বাধা কাটাতে নিজেদের স্বরের তীক্ষ্ণতা ও দৈর্ঘ্য বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা এই আচরণকে ‘লম্বার্ড ইফেক্ট’ নামে চিহ্নিত করেছেন।

সামুদ্রিক জীববিজ্ঞানী ইশা বোপার্দিকের মতে, শব্দের জটিলতা কমে যাওয়ার অর্থ হলো তথ্য আদান-প্রদানের পরিমাণও কমে যাওয়া। এতে মা ডলফিন ও বাচ্চার মধ্যে যোগাযোগ বিঘ্নিত হতে পারে এবং দলগতভাবে শিকার ধরার মতো সমন্বিত আচরণও বাধাগ্রস্ত হতে পারে। দীর্ঘ সময় এমন কোলাহলপূর্ণ পরিবেশে থাকলে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের আচরণে দীর্ঘমেয়াদি নেতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে।

বিশ্বের অন্যান্য সামুদ্রিক অঞ্চলেও একই ধরনের ঘটনা লক্ষ্য করা গেছে। ১৯৯৯ সালে কানাডার সেন্ট লরেন্স নদীতে বেলুগা তিমির আচরণে পরিবর্তন দেখা যায়। পরে ২০১৩ সালে উত্তর অ্যাড্রিয়াটিক সাগরে ডলফিনদের মধ্যেও একই ধরনের পরিবর্তনের প্রমাণ মেলে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, অতিরিক্ত শব্দপূর্ণ পরিবেশে ডলফিন তাদের ডাকে সরলতা আনতে বাধ্য হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, সমস্যা সমাধানে সমুদ্র পরিবহনে শব্দ কমানোর উদ্যোগ জরুরি। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ২০৩০ সালের মধ্যে জাহাজের গড় শব্দ তিন ডেসিবেল কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি জাহাজের প্রপেলার ও হালের নকশায় পরিবর্তন আনারও পরামর্শ দিয়েছেন গবেষকেরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img