Saturday, May 2, 2026
29 C
Dhaka

সহজ কৌশলে বাড়াতে পারেন সিলিং ফ্যানের গতি

গরমের মৌসুম শুরু হলেই ঘরের ভেতরের তাপমাত্রা অনেক সময় অসহনীয় হয়ে ওঠে। তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে স্বস্তি পেতে তখন অনেকের প্রধান ভরসা হয়ে ওঠে সিলিং ফ্যান। কারণ সবার পক্ষে এয়ার কন্ডিশনার ব্যবহার করা সম্ভব হয় না। তাই অধিকাংশ পরিবারের কাছে গরমের সময় সিলিং ফ্যানই সবচেয়ে প্রয়োজনীয় যন্ত্রগুলোর একটি।

তবে দীর্ঘদিন ব্যবহারের কারণে অনেক সময় দেখা যায়, ফ্যান ঘুরলেও আগের মতো জোরে বাতাস পাওয়া যায় না। ধীরগতিতে ঘুরতে থাকা ফ্যান ঘরের গরম বাতাসই শুধু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এতে স্বস্তির পরিবর্তে অস্বস্তিই বাড়ে। প্রযুক্তিবিদরা বলছেন, কয়েকটি সহজ কৌশল মেনে চললে পুরোনো ফ্যানের গতিও আবার অনেকটাই বাড়ানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, ফ্যানের গতি কমে যাওয়ার অন্যতম কারণ হলো ক্যাপাসিটরের সমস্যা। দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্যাপাসিটর দুর্বল হয়ে গেলে ফ্যান স্বাভাবিক গতিতে ঘুরতে পারে না। প্রয়োজন হলে ক্যাপাসিটর পরিবর্তন করলে ফ্যান আবার আগের মতো দ্রুত ঘুরতে পারে।

এ ছাড়া ফ্যানের ব্লেডে ধুলাবালি জমে থাকলেও এর ভারসাম্য নষ্ট হয় এবং গতি কমে যায়। নিয়মিত ব্লেড পরিষ্কার করলে ফ্যানের ঘূর্ণন স্বাভাবিক থাকে এবং বাতাসও বেশি পাওয়া যায়।

ফ্যানের বিভিন্ন অংশে থাকা নাট-বল্টু বা স্ক্রু ঢিলা হয়ে গেলেও ঘূর্ণনে সমস্যা দেখা দিতে পারে। তাই সময় সময় ফ্যান পরীক্ষা করে ঢিলা অংশগুলো ঠিক করে নেওয়া প্রয়োজন।

অনেক এলাকায় বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করে। এতে ফ্যানের গতিও কমে যেতে পারে। তাই বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল আছে কি না, সেটিও খেয়াল রাখা জরুরি।

দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্যানের ভেতরের অংশে থাকা গ্রিজ শুকিয়ে যেতে পারে। এতে ঘর্ষণ বাড়ে এবং ফ্যানের গতি কমে যায়। নিয়মিত সার্ভিস করিয়ে নতুন গ্রিজ ব্যবহার করলে ফ্যান আবার ভালোভাবে কাজ করতে পারে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, খুব খোলা জায়গা বা অতিরিক্ত ধুলাবালিযুক্ত স্থানে ফ্যান বসালে বাইরের বাতাসের চাপ এবং ধুলাবালির কারণে এর কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই ফ্যানের অবস্থান নির্বাচনেও সতর্ক থাকা প্রয়োজন।

গরমের সময় আরামদায়ক পরিবেশ বজায় রাখতে ফ্যানের নিয়মিত যত্ন নেওয়া জরুরি। ছোট ছোট এই কৌশলগুলো মেনে চললে পুরোনো সিলিং ফ্যানও অনেকটা নতুনের মতো কার্যকরভাবে বাতাস দিতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র...

সদরপুরে রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

ফরিদপুরের সদরপুরে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হওয়ার তিন...

জেলেদের জালে উদ্ধার মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মোহাম্মদ তায়েফ (১৫) নামের এক...

মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায়...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে...

ভ্যান চুরির সন্দেহে আটক, মারধরে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয়...

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড...

এমপির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার লাকসাম উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন...
spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে নির্মল মালো ওরফে টেপা (৬০) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন...
spot_img