Thursday, September 17, 2026
29 C
Dhaka

২০২৭ সালে মহাকাশে পাঠানো হবে হেভেন ১

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কার্যকাল ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে। এ পরিস্থিতিতে তার বিকল্প হিসেবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ভাস্ট। হেভেন ১ নামের এই স্টেশনটি ২০২৭ সালের প্রথম প্রান্তিকে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, হেভেন ১ স্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ সংযোজনের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে প্রেশারাইজড ফ্লুইড সিস্টেম বা চাপযুক্ত তরল সঞ্চালনব্যবস্থা স্থাপনের কাজ চলছে।

প্রকৌশলীরা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য থার্মাল কন্ট্রোল লাইন, লাইফ সাপোর্ট টিউব এবং প্রপালশন সিস্টেমের পাইপলাইন স্থাপন করছেন। পরবর্তী ধাপে যাওয়ার আগে প্রতিটি পাইপ ও ট্যাংকের চাপ এবং সম্ভাব্য লিকেজ পরীক্ষা করা হবে। এরপর এতে এভিয়নিক্স, নেভিগেশন ব্যবস্থা এবং বায়ু শোধনাগার বা এয়ার রিভাইটালাইজেশন হার্ডওয়্যার যুক্ত করা হবে।

হেভেন ১ একটি স্বয়ংসম্পূর্ণ ক্রু স্টেশন হিসেবে কাজ করবে বলে জানিয়েছে ভাস্ট। এটি মূলত মাইক্রোগ্র্যাভিটি বা অতি ক্ষুদ্র অভিকর্ষজ বলের পরিবেশে বৈজ্ঞানিক গবেষণা এবং বিভিন্ন পণ্য উৎপাদনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে।

তবে এই প্রকল্প ভাস্টের বৃহত্তর পরিকল্পনার অংশ। হেভেন ১–এর অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে হেভেন ২ নামের আরও বড় মহাকাশ স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেটিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা কক্ষপথে মানুষের ধারাবাহিক উপস্থিতি নিশ্চিত করতে সহায়তা করবে।

ভাস্ট জানিয়েছে, প্রচলিত মহাকাশ কর্মসূচির তুলনায় তাদের উৎপাদন খরচ প্রায় ১০ গুণ কমানো সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং পদ্ধতি অনুসরণ করছে, যেখানে হার্ডওয়্যার তৈরি, পরীক্ষা এবং উন্নয়নের প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন করা যায়।

এ বিষয়ে ভাস্টের প্রধান নির্বাহী ম্যাক্স হোট বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবসর নেওয়ার পর যেন কক্ষপথে কোনো শূন্যতা তৈরি না হয়।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img