Tuesday, September 29, 2026
34.2 C
Dhaka

ঈদে নতুন স্মার্টফোন অপো এ৬এস প্রো

ঈদুল ফিতর সামনে রেখে দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। অপো এ৬এস প্রো মডেলের এই ডিভাইসটি ইতোমধ্যে সারাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। উন্নত ক্যামেরা সুবিধা, শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহারের সুবিধা দেওয়ার লক্ষ্যেই স্মার্টফোনটি বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অপো জানিয়েছে, ব্যস্ত দৈনন্দিন ব্যবহারের কথা বিবেচনায় রেখে ফোনটির নকশা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে। ডিভাইসটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, যার মাধ্যমে দ্রুত চার্জ দেওয়া সম্ভব।

প্রতিষ্ঠানটির দাবি, নিয়মিত ব্যবহারের পরও দীর্ঘ সময় ধরে ব্যাটারির স্বাস্থ্য স্থিতিশীল থাকবে এবং পাঁচ বছরের বেশি সময় পর্যন্ত ভালো পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম হবে।

ডিসপ্লের ক্ষেত্রে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট স্ক্রিন। ফলে ভিডিও দেখা বা গেম খেলার সময় মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে। পাশাপাশি এতে আইপি৬৯কে রেটিংয়ের পানি ও ধুলা প্রতিরোধ প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে এআই লিঙ্কবুস্ট ৩.০ প্রযুক্তি, সুপারকুল ভিসি কুলিং সিস্টেম এবং ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে কালারওএস সংস্করণ ১৬।

ক্যামেরা ব্যবস্থায় রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা। এতে এআই অটো জুম সুবিধা থাকায় বড় গ্রুপ সেলফিও সহজে ধারণ করা সম্ভব হবে।

অপো বাংলাদেশের অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, ব্যবহারকারীদের দৈনন্দিন স্মার্টফোন অভিজ্ঞতা উন্নত করতেই নতুন এই ডিভাইসটি বাজারে আনা হয়েছে।

৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে ফোনটি পাওয়া যাচ্ছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা। ফোনটি দুটি রঙে বাজারে এসেছে—লুমিনা ফরেস্ট ও এক্লিপ্স ব্লু।

অপো ব্র্যান্ড শপ, অনুমোদিত বিক্রয়কেন্দ্র এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ফোনটি পাওয়া যাচ্ছে। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য শূন্য শতাংশ সুদে কিস্তি সুবিধা, ফ্রি ব্যাকপ্যাক, ৯০ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের বাড়তি ওয়ারেন্টির মতো বিশেষ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

এছাড়া বিশেষ প্রচারণার আওতায় ক্রেতারা স্মার্টওয়াচ, ট্যাবলেট এবং ভ্রমণ সুবিধাসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন বলে জানিয়েছে অপো।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img