Sunday, September 27, 2026
26.4 C
Dhaka

ইমিউনোথেরাপি ওষুধে ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা

বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে অন্যতম সাধারণ ক্যান্সার প্রস্টেট ক্যান্সার। প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ১৫ লাখ পুরুষ এই রোগে আক্রান্ত হন। জটিল পর্যায়ের প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় এবার নতুন এক আশার কথা জানিয়েছেন গবেষকরা। প্রাথমিক পর্যায়ের এক ক্লিনিকাল পরীক্ষায় নতুন একটি ইমিউনোথেরাপি ওষুধ আশাব্যঞ্জক ফল দেখিয়েছে বলে দাবি করা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, নতুন এই ওষুধ কিছু রোগীর ক্ষেত্রে টিউমারের আকার ছোট করতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইমিউনোথেরাপি পদ্ধতিতে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা হয়। অন্যান্য কিছু ক্যান্সারের ক্ষেত্রে এই ধরনের চিকিৎসা ইতোমধ্যে কার্যকর হিসেবে প্রমাণিত হলেও প্রস্টেট ক্যান্সারে এর প্রভাব এতদিন স্পষ্ট ছিল না।

গবেষকরা এবার ‘ভিআইআর-৫৫০০’ নামের একটি ইমিউনোথেরাপি ওষুধের প্রাথমিক ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, প্রস্টেট ক্যান্সারের শেষ পর্যায়ে থাকা রোগীদের ক্ষেত্রেও এই চিকিৎসা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

এই গবেষণার নেতৃত্বে থাকা ইন্সটিটিউট অফ ক্যান্সার রিসার্চ এবং রয়াল মার্সডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের অধ্যাপক জোহান ডি বোনো বলেছেন, “আমাদের ধারণা, এ ধরনের চিকিৎসা দীর্ঘমেয়াদে নিরাময়ের পথ দেখাতে পারে।”

গবেষণা অনুযায়ী, ‘ভিআইআর-৫৫০০’ কৃত্রিমভাবে তৈরি একটি অ্যান্টিবডি, যা শরীরের রোগ প্রতিরোধকারী ‘কিলার টি সেল’ এবং ক্যান্সার কোষকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এ ধরনের ওষুধকে বলা হয় ‘টি সেল এনগেজার’। এর মাধ্যমে কিলার সেলগুলো ক্যান্সার কোষ ধ্বংস করার সুযোগ পায়।

ওষুধটির বিশেষত্ব হলো এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা মূলত টিউমারের ভেতরেই সক্রিয় হয়। ফলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কমে এবং ওষুধটি শরীরে দীর্ঘ সময় সক্রিয় থাকতে পারে। এতে তুলনামূলক কম মাত্রার ডোজেই চিকিৎসা কার্যকর হতে পারে বলে মনে করছেন গবেষকরা।

ভির বায়োটেকনোলজির অর্থায়নে পরিচালিত এই প্রথম পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে প্রস্টেট ক্যান্সারের শেষ পর্যায়ে থাকা ৫৮ জন পুরুষকে অন্তর্ভুক্ত করা হয়, যাদের ক্ষেত্রে অন্য কোনো চিকিৎসা কার্যকর হচ্ছিল না।

গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারী রোগীদের মধ্যে প্রায় ৮৮ শতাংশ খুবই সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ার মুখে পড়েছেন। পরে রোগীদের রক্তে ‘প্রস্টেট নির্দিষ্ট অ্যান্টিজেন’ বা পিএসএ-এর মাত্রা পরীক্ষা করা হয়, যা প্রস্টেটের সমস্যার একটি গুরুত্বপূর্ণ বায়োমার্কার।

গবেষণা দলের বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ডোজ পাওয়া ১৭ জন রোগীর মধ্যে ১৪ জনের ক্ষেত্রে পিএসএ-এর মাত্রা অন্তত অর্ধেক কমেছে। তাদের মধ্যে ৯ জনের ক্ষেত্রে এই মাত্রা প্রায় ৯০ শতাংশ কমেছে এবং ৫ জনের ক্ষেত্রে তা ৯৯ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

গবেষণার ফলাফলকে ‘বিস্ময়কর’ বলে উল্লেখ করেছেন অধ্যাপক ডি বোনো। তিনি বলেন, আগে এই ধরনের ক্যান্সারকে ‘ইমিউন কোল্ড’ ধরা হত, অর্থাৎ ইমিউনোথেরাপি চিকিৎসায় তেমন সাড়া দেয় না বলে মনে করা হতো।

গবেষণায় আরও দেখা গেছে, সর্বোচ্চ ডোজ পাওয়া রোগীদের মধ্যে কয়েকজনের টিউমারও উল্লেখযোগ্যভাবে ছোট হয়েছে। বিশেষ করে ৬৩ বছর বয়সী এক রোগীর ক্ষেত্রে, যার ক্যান্সার লিভারে ছড়িয়ে পড়েছিল, সেখানে মাত্র ছয় ধাপ চিকিৎসার পর লিভারের ১৪টি ক্যান্সার আক্রান্ত ক্ষত সম্পূর্ণ সেরে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

তবে গবেষণার এই ফলাফল এখনও অন্য বিজ্ঞানীদের মাধ্যমে যাচাই হয়নি। এগুলো যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজি জেনিটোরিনারি ক্যান্সারস সিম্পোজিয়ামে উপস্থাপন করা হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, এখন এই ওষুধ নিয়ে আরও বিস্তৃত পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের পরিকল্পনা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img