Sunday, August 2, 2026
33.6 C
Dhaka
No menu items!

দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি খাতে বড় বাজি হুন্দাইয়ের

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চল সামানগিউমে বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী পাঁচ বছরে এই অঞ্চলে প্রায় ১০ ট্রিলিয়ন ওন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

সূত্র জানায়, এই বিনিয়োগের আওতায় রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার এবং হাইড্রোজেন জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। নবায়নযোগ্য জ্বালানি সমৃদ্ধ সামানগিউম অঞ্চলকে আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পকেন্দ্রে রূপান্তর করাই এ বিনিয়োগের মূল লক্ষ্য।

বিনিয়োগের খবরে শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বুধবার সিউলের বাজারে হুন্দাই মোটরের শেয়ারের দর বেড়েছে ১০ দশমিক ৫ শতাংশ এবং এর সহযোগী প্রতিষ্ঠান কিয়ার শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

এর আগে গত নভেম্বরেই হুন্দাই ঘোষণা দিয়েছিল, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় মোট ১২৫ দশমিক ২ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করা হবে। তখন হুন্দাইয়ের নির্বাহী চেয়ারম্যান চুং ইশুয়ান এই উপকূলীয় অঞ্চলকে ‘হাইড্রোজেন ও এআই সিটি’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন।

সম্প্রতি এনভিডিয়ার কাছ থেকে ৫০ হাজার এআই চিপ কেনার চুক্তি করে হুন্দাই। ওই চুক্তির আওতায় এআই ফ্যাক্টরি স্থাপন করে স্বায়ত্তশাসিত যানবাহন, স্মার্ট কারখানা ও রোবটিকস প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া মানবসদৃশ রোবট নির্মাতা প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্সের মালিকানাধীন হুন্দাই মোটর গ্রুপ জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে বছরে ৩০ হাজার রোবট ইউনিট উৎপাদন সক্ষমতা অর্জনই তাদের লক্ষ্য।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img