Wednesday, August 26, 2026
28 C
Dhaka

এআই প্রতিযোগিতায় চীনের দ্রুত উত্থান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রভাবে বিশ্বজুড়ে কর্মসংস্থান থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা মৌলিক খাতে বড় ধরনের পরিবর্তন এসেছে। শুরুতে এআই বাজারে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র প্রভাব থাকলেও সাম্প্রতিক সময়ে চীনের অগ্রগতি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। প্রযুক্তি বিশ্লেষকদের একাংশের মতে, এই অগ্রযাত্রা এখন আর কেবল দৃশ্যমান নয়, বরং অনেক ক্ষেত্রে অপ্রতিরোধ্য রূপ নিচ্ছে। এ অবস্থায় প্রশ্ন উঠছে—প্রযুক্তির দৌড়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারবে কি চীন।

সাম্প্রতিক এক গবেষণায় চীনের এআই খাতের দ্রুত উত্থানের চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিকে বৈশ্বিক বাজারে চীনের ওপেন সোর্স এআই মডেলের ব্যবহার ছিল মাত্র ১ দশমিক ২ শতাংশ। কিন্তু ২০২৫ সালের শেষ নাগাদ এই হার বেড়ে প্রায় ৩০ শতাংশে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, এ উল্লম্ফনের পেছনে চীনের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ ক্ষেত্রে আলিবাবার উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটি একাই ৪০০টির বেশি কিউয়েন মডেল উন্মুক্ত করেছে, যেগুলো চলতি মাসের শুরু পর্যন্ত একশ কোটিরও বেশি বার ডাউনলোড হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ওপেন সোর্স কৌশল গ্রহণের ফলে চীন একদিকে যেমন দ্রুত ব্যবহারকারী বাড়াতে পারছে, তেমনি অন্যদিকে ভূ-রাজনৈতিক ঝুঁকিও কিছুটা কমাতে পারছে।

বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, কোনো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান যদি ভবিষ্যতে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে, তবুও তাদের ওপেন সোর্স মডেলগুলো বিশ্বব্যাপী ব্যবহারযোগ্য থাকবে। পাশাপাশি চীনা বাজারে সফটওয়্যারের জন্য অর্থ ব্যয়ে অনীহার বিষয়টিও ওপেন সোর্স মডেল জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

তবে চীনের এই উত্থানের মধ্যেও প্রতিযোগিতায় পিছিয়ে পড়েনি মার্কিন প্রযুক্তি জায়ান্টরা। ওপেনএআই, গুগল ও অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানের ক্লোজড এআই মডেলগুলো এখনো পারফরম্যান্সের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে। বিশ্বজুড়ে মোট ডাউনলোডের বড় অংশ এখনো এসব ক্লোজড মডেলের দখলে রয়েছে বলে জানা গেছে।

চীনের এআই শিল্পের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে উন্নত সেমিকন্ডাক্টর ও কম্পিউটিং সক্ষমতার সীমাবদ্ধতা। যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণের কারণে সর্বাধুনিক এআই চিপ সহজে পাচ্ছে না চীন। যদিও পুরনো প্রজন্মের কিছু চিপ রফতানির অনুমতি দেওয়া হয়েছে, তবুও সেগুলোর ব্যবহার নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

পুঁজির দিক থেকেও চীন কিছুটা পিছিয়ে। যেখানে মার্কিন স্টার্টআপগুলো নিয়মিত ভেনচার ক্যাপিটাল সহায়তা পাচ্ছে, সেখানে অনেক চীনা এআই প্রতিষ্ঠান বিনিয়োগ সংকটে দ্রুত শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে বাধ্য হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদি গবেষণা ও উন্নয়নে কাঙ্ক্ষিত বিনিয়োগ করা কঠিন হয়ে পড়ছে।

তবে প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগে চীন তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহার এবং শিল্পক্ষেত্রে দ্রুত এআই সংযোজনের মাধ্যমে দেশটি উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হচ্ছে। সম্প্রতি উৎপাদন খাতে এআই ব্যবহারের জন্য জাতীয় পর্যায়ের একটি কর্মপরিকল্পনাও ঘোষণা করেছে বেইজিং।

বিশ্লেষকদের মতে, উদ্ভাবনের ক্ষেত্রে চীন কতটা এগোতে পারবে, তার চূড়ান্ত উত্তর সময়ই দেবে। তবে এটুকু স্পষ্ট, প্রযুক্তির দৌড়ে চীন সহজে হাল ছাড়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img