Wednesday, July 22, 2026
26 C
Dhaka
No menu items!

এআই অবকাঠামো জোরদারে এএমডির সঙ্গে মেটার ঐতিহাসিক চুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো আরও শক্তিশালী করতে চিপ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের সঙ্গে বড় অঙ্কের চুক্তিতে গেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এ চুক্তির আওতায় মেটা প্রায় ১০০ বিলিয়ন ডলার মূল্যের এআই চিপ কিনবে এবং একই সঙ্গে এএমডির উল্লেখযোগ্য শেয়ার কেনার সুযোগ পাবে।

চুক্তি অনুযায়ী, মেটা তাদের ডাটা সেন্টার পরিচালনার জন্য এএমডির সর্বশেষ প্রযুক্তির এমআই৪৫০ চিপ সংগ্রহ করবে। মোট ৬ গিগাওয়াট ক্ষমতার এই চুক্তির প্রথম ধাপে ১ গিগাওয়াট চিপের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের দ্বিতীয়ার্ধে। পর্যায়ক্রমে সরবরাহ বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ বিনিয়োগের মাধ্যমে মেটা তাদের এআই ডাটা সেন্টার অবকাঠামো ঢেলে সাজাতে চাইছে। একই সঙ্গে এনভিডিয়ার ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প চিপ সরবরাহ নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর আগে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকেও কয়েক মিলিয়ন চিপ ও সরঞ্জাম কেনার ঘোষণা দিয়েছিল।

এআই চিপ বাজারে এনভিডিয়ার দীর্ঘদিনের আধিপত্য ভাঙতে মরিয়া এএমডির জন্যও এ চুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চ্যাটজিপিটি ও ইমেজ জেনারেটরের মতো শক্তিশালী এআই সিস্টেম প্রশিক্ষণে গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের চাহিদা দ্রুত বাড়ছে। অনেক বিশেষজ্ঞের মতে, এআই প্রযুক্তি বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

চুক্তির অংশ হিসেবে এএমডি মেটাকে পারফরম্যান্সভিত্তিক ওয়ারেন্ট দিয়েছে। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ হলে মেটা মাত্র ১ সেন্ট দরে এএমডির ১৬০ মিলিয়ন সাধারণ শেয়ার কেনার সুযোগ পাবে। প্রথম ধাপে চিপ সরবরাহ সম্পন্ন হলে কিছু শেয়ার হস্তান্তর হবে এবং পরবর্তী ধাপে কেনাকাটা বাড়লে বাকি শেয়ারগুলোর মালিকানা মেটার হাতে আসবে।

এই চুক্তির খবর প্রকাশের পর বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। গত মঙ্গলবার বাজার খোলার আগেই এএমডির শেয়ারের দাম ৯ শতাংশের বেশি বেড়ে যায়। তবে এআই খাতে এত বড় বিনিয়োগ থেকে ভবিষ্যতে প্রত্যাশিত মুনাফা পাওয়া যাবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগও রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img