Sunday, September 6, 2026
26 C
Dhaka

দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড আনল অপ্পো

নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাজারে এনেছে অপ্পো। ‘অপ্পো এনকো এয়ার ৫ প্রো’ নামের এই ইয়ারবাডে উন্নত অডিও পারফরম্যান্সের পাশাপাশি স্মার্ট নয়েজ নিয়ন্ত্রণ প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানির দাবি অনুযায়ী, চার্জিং কেসসহ একবার পূর্ণ চার্জে ইয়ারবাডটি সর্বোচ্চ ৫৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

অপ্পো এনকো এয়ার ৫ প্রো ইয়ারবাডে রয়েছে ১২ এমএম ড্রাইভার, যা ২০ হার্জ থেকে ৪০ কিলোহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জ সমর্থন করে। অডিও কোয়ালিটির জন্য এতে এএসি, এসবিসি এবং এলএইচডিসি ৫.০ হাই-রেজ অডিও কোডেক ব্যবহার করা হয়েছে। এসব কোডেকের মাধ্যমে সর্বোচ্চ ১ এমবিপিএস পর্যন্ত ওয়্যারলেস ট্রান্সমিশন রেট পাওয়া যায়। এছাড়া এতে ৫৫ ডেসিবেল পর্যন্ত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন সুবিধা রয়েছে।

সংযোগ ব্যবস্থায় অপ্পো এনকো এয়ার ৫ প্রো ব্লুটুথ ৬.০ প্রযুক্তি ব্যবহার করে। ডুয়াল ডিভাইস কানেকশনের সুবিধা থাকায় একই সঙ্গে স্মার্টফোন ও ল্যাপটপ কিংবা ট্যাবলেটের সঙ্গে ইয়ারবাড সংযুক্ত রাখা যায়। গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ের সময় শব্দের বিলম্ব কমাতে এতে ৪৭ মিলিসেকেন্ড লো-লেটেন্সি মোড যুক্ত করা হয়েছে।

প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৬২ এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেসে ৫৩০ এমএএইচ ব্যাটারি সেল। অপ্পোর তথ্য অনুযায়ী, অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন চালু থাকলে একবার চার্জে সর্বোচ্চ ৭ ঘণ্টা এবং বন্ধ থাকলে ১৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যাবে। চার্জিং কেসসহ মোট ব্যাটারি ব্যাকআপ এএনসি চালু থাকলে ২৯ ঘণ্টা এবং বন্ধ থাকলে সর্বোচ্চ ৫৪ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

চীনের বাজারে অপ্পো এনকো এয়ার ৫ প্রো ইয়ারবাডটি মুনস্টোন হোয়াইট ও মিডনাইট ব্ল্যাক—এই দুটি রঙে পাওয়া যাচ্ছে। সেখানে এর দাম নির্ধারণ করা হয়েছে ৩২৯ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৮০০ টাকা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img