Wednesday, June 10, 2026
34.9 C
Dhaka

শহর-বিধ্বংসী গ্রহাণু শনাক্তে বড় চ্যালেঞ্জ বিজ্ঞানীদের

পৃথিবীর দিকে বিপুল সংখ্যক শহর-বিধ্বংসী গ্রহাণু ধেয়ে আসার আশঙ্কায় বিজ্ঞানী মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নাসার ভারপ্রাপ্ত প্ল্যানেটারি ডিফেন্স অফিসার কেলি ফাস্ট জানিয়েছেন, এমন প্রায় ১৫ হাজার গ্রহাণু এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, যেগুলো যেকোনো সময় বিনা সতর্কবার্তায় পৃথিবীতে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে অনুষ্ঠিত আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স সম্মেলনে দেওয়া তাঁর বক্তব্যে এই তথ্য উঠে আসে।

কেলি ফাস্টের ভাষ্য অনুযায়ী, বিজ্ঞানীরা এ পর্যন্ত প্রায় ২৫ হাজার গ্রহাণু শনাক্ত করেছেন, যেগুলোর আকার কমপক্ষে ১৪০ মিটার বা তার বেশি। নাসার সংজ্ঞা অনুযায়ী, এই আকারের গ্রহাণুকে শহর-বিধ্বংসী হিসেবে ধরা হয়, কারণ এগুলো কোনো নির্দিষ্ট অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। তবে সমস্যা হচ্ছে, এই শ্রেণির আরও প্রায় ১৫ হাজার গ্রহাণু এখনো বিজ্ঞানীদের নজরের বাইরে রয়ে গেছে।

বিজ্ঞানীরা বলছেন, বড় আকারের গ্রহ-বিধ্বংসী গ্রহাণুগুলোর তালিকা তৈরি করা হলেও মাঝারি আকারের অনেক গ্রহাণু অন্ধকার ও কম প্রতিফলনশীল হওয়ায় সহজে ধরা পড়ে না। অনেক ক্ষেত্রে এসব গ্রহাণু পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলাচল করে, ফলে একেবারে কাছে না আসা পর্যন্ত সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

২০২২ সালে নাসা ডার্ট মিশনের মাধ্যমে একটি ছোট গ্রহাণুর গতিপথ পরিবর্তনে সফল হয়। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের প্রযুক্তি কার্যকর করতে হলে কয়েক বছরের আগাম প্রস্তুতি ও তথ্য প্রয়োজন হয়। অশনাক্ত থাকা হাজার হাজার গ্রহাণুর ক্ষেত্রে সেই সময় পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। নাসার কর্মকর্তারাও স্বীকার করেছেন, হঠাৎ কোনো বিপজ্জনক গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে এলে তা প্রতিহত করার মতো প্রস্তুত মহাকাশযান এই মুহূর্তে নেই।

তবে ভবিষ্যতের জন্য কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। নাসা নিয়ার-আর্থ অবজেক্ট সার্ভেয়ার নামের একটি ইনফ্রারেড স্পেস টেলিস্কোপ মিশনের ওপর কাজ করছে, যার মাধ্যমে অন্ধকার গ্রহাণুর তাপীয় স্বাক্ষর শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি আধুনিক গ্রাউন্ডভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থাও আগাম সতর্কতার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...
spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন দশকের মধ্যে এমন অনেক...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। নাব্যতা সংকট, পর্যাপ্ত জেটির অভাব এবং আধুনিক পণ্য পরিবহন সুবিধার ঘাটতির...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির ভাত’। বিশেষ প্রক্রিয়ায় চাল কয়েকদিন পানিতে রেখে গাঁজনের মাধ্যমে এটি প্রস্তুত করা হয়। এ ধরনের...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত হচ্ছে। জাতিসংঘের নতুন উদ্যোগের অংশ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও...
spot_img