Friday, June 5, 2026
29.9 C
Dhaka

মার্চের শুরুতে বড় চমক আনতে পারে অ্যাপল

মার্চের শুরুতেই একাধিক নতুন পণ্য উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আগামী ৪ মার্চ আয়োজিত হতে যাওয়া ‘অ্যাপল এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রযুক্তি বিশ্বে জোর আলোচনা চলছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এই অনুষ্ঠানে অন্তত পাঁচটি নতুন পণ্য বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক বিশ্লেষকদের মতে, অ্যাপল ২ মার্চ থেকেই ধাপে ধাপে নতুন পণ্যের ঘোষণা দিতে পারে। এরপর ৪ মার্চ সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে একাধিক ডিভাইস উন্মোচনের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছে নতুন প্রজন্মের আইফোন, হালনাগাদ ম্যাকবুক, আইপ্যাড এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক হার্ডওয়্যার।

গুঞ্জন অনুযায়ী, আইফোন ১৬ই–এর উত্তরসূরি হিসেবে আইফোন ১৭ই উন্মোচন হতে পারে। নতুন আইফোনে এ১৯ প্রসেসর ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা গ্রাফিক্স সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার আরও উন্নত করবে। ম্যাগসেফ চার্জিং সুবিধা, উন্নত সেলুলার ও তারবিহীন চিপ, ১৮ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা এবং সেন্টার স্টেজ সুবিধা যুক্ত থাকার কথাও শোনা যাচ্ছে।

অনুষ্ঠানে নতুন আইপ্যাড উন্মোচনের সম্ভাবনাও রয়েছে। নতুন আইপ্যাডে এ১৮ প্রসেসর যুক্ত হতে পারে, যা অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা সমর্থন করবে। পাশাপাশি আইপ্যাড এয়ার মডেলগুলোতে এম৪ প্রসেসর ব্যবহারের সম্ভাবনার কথা বলা হচ্ছে। আইপ্যাড মিনিতে ওএলইডি ডিসপ্লে যুক্ত হতে পারে বলেও আলোচনা রয়েছে।

ম্যাক বিভাগেও পরিবর্তনের আভাস মিলছে। হালনাগাদ ম্যাকবুক এয়ার এবং ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে এম৫ প্রসেসর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নতুন নেটওয়ার্কিং চিপ যুক্ত হতে পারে।

এ ছাড়া তুলনামূলক কম দামের একটি ম্যাকবুক উন্মোচনের গুঞ্জনও রয়েছে। ছোট পর্দার এই ম্যাকবুকটিতে আইফোনের মতো প্রসেসর ব্যবহার করে উইন্ডোজ ল্যাপটপ ও ক্রোমবুকের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে অ্যাপল।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img