Thursday, September 17, 2026
29 C
Dhaka

দক্ষিণ আমেরিকায় বিরল মাংসাশী ডাইনোসরের ডিম

বিশালাকৃতির ডাইনোসরের কথা ভাবলেই সাধারণত ধূসর বা বাদামি চামড়ার এক প্রাণীর কল্পচিত্র চোখে ভেসে ওঠে। তবে সরাসরি প্রমাণের সীমাবদ্ধতার কারণে ডাইনোসর সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে বিজ্ঞানীদের দীর্ঘদিন ধরে জীবাশ্মভিত্তিক গবেষণার ওপর নির্ভর করতে হয়েছে। সম্প্রতি দক্ষিণ আমেরিকায় প্রায় সাত কোটি বছরের পুরোনো একটি ডাইনোসরের জীবাশ্মীভূত ডিম উদ্ধার করেছেন আর্জেন্টাইন মিউজিয়াম অব ন্যাচারাল সায়েন্সেসের ল্যাবরেটরি অব কমপ্যারেটিভ অ্যানাটমি অ্যান্ড ইভল্যুশন অব ভার্টিব্র্যাটেসের বিজ্ঞানীরা। গবেষকদের ধারণা, ডিমটি কোনো মাংসাশী ডাইনোসরের হতে পারে।

মাংসাশী ডাইনোসরের জীবাশ্মীভূত ডিম প্রকৃতিতে অত্যন্ত বিরল বলে জানিয়েছেন গবেষকরা। ডিমটি ডিম্বাকৃতির এবং দেখতে অনেকটা আধুনিক পাখির ডিমের মতো। সাধারণত লম্বা গলার তৃণভোজী সরোপড ডাইনোসরের ডিম গোলাকার ও পুরু খোলসযুক্ত হয়ে থাকে। কিন্তু উদ্ধার হওয়া ডিমটির গঠন ও খোলসের বিশেষ দাগ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন, এটি হয়তো এমন এক ডাইনোসর প্রজাতির, যার অস্তিত্ব সম্পর্কে আগে জানা যায়নি।

প্রাথমিকভাবে ডিমটিকে স্থানীয় ছোট আকারের থেরোপড বোনাপার্টেনিকাসের বলে মনে করা হলেও, পরবর্তী বিশ্লেষণে সেই সম্ভাবনা কমে এসেছে। এ কারণে চলতি বছরের শেষ নাগাদ ডিমটির মাইক্রো-সিটি স্ক্যান করার পরিকল্পনা রয়েছে। যদি ডিমের ভেতরে ভ্রূণের কঙ্কাল পাওয়া যায়, তবে ডাইনোসরের জন্ম-পূর্ব শারীরিক গঠন, বৃদ্ধি এবং শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর্জেন্টিনায় এর আগে কেবল তৃণভোজী সরোপড ডাইনোসরের ভ্রূণের সন্ধান মিলেছিল।

ডিমটির আশপাশে রোকাসরাস মুনিওজি নামের একটি টাইটানোসরের জীবাশ্মও পাওয়া গেছে। পাশাপাশি ভাঙা ও ক্ষয়ে যাওয়া ডিমের খোলসের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, ওই এলাকাটি একসময় ডাইনোসরদের আবাসস্থল ছিল। গবেষকদের মতে, এই আবিষ্কার মাংসাশী ডাইনোসরদের প্রজনন আচরণ বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে এলএসিইভির বিজ্ঞানী ফেদেরিকো আগনোলিন বলেন, “এই আবিষ্কার কেবল একটি ডিমের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পাখিদের মতো অভিভাবকসুলভ আচরণের বিবর্তনীয় পথ খুঁজে বের করতে সাহায্য করবে।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img