Monday, October 12, 2026
25.1 C
Dhaka

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার সক্ষমতার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, মানুষের নিকটাত্মীয় বোনোবো প্রজাতির শিম্পাঞ্জি ‘কাল্পনিক বা রূপক খেলা’তে অংশ নিতে পারে, যা এতদিন কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ বলে ধারণা করা হতো।

৫ ফেব্রুয়ারি বিজ্ঞান সাময়িকী সায়েন্সে প্রকাশিত এক গবেষণায় জানানো হয়, কাঞ্জি নামের একটি বোনোবো দুই বছর বয়সী মানব শিশুর মতোই কাল্পনিক চা-চক্রের সময় অদৃশ্য জুস ও আঙুরের অবস্থান সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে। ইংরেজি ভাষা বুঝতে পারার দক্ষতার জন্য কাঞ্জি আগেই গবেষকদের কাছে পরিচিত ছিল।

২০২৫ সালের মার্চে মারা যাওয়া কাঞ্জি নিজে থেকে এই ধরনের খেলা শুরু না করলেও গবেষণায় অংশ নিয়ে প্রমাণ করেছে, বাস্তবে নেই এমন বস্তু বা পরিস্থিতি কল্পনা করার ক্ষমতা তার ছিল। গবেষণার সহলেখক জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিক্যাল অ্যান্ড ব্রেইন সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক ক্রিস্টোফার ক্রুপেনিয়ে বলেন, মানুষের বিকাশের শুরুর দিকেই যে বৈশিষ্ট্যটি দেখা যায়, সেটিই আমাদের নিকটতম আত্মীয় প্রাণীদের মধ্যেও বিদ্যমান—এটি সত্যিই বিস্ময়কর।

গবেষকদের মতে, এই সক্ষমতার উৎপত্তি প্রায় ৬০ লাখ বছর আগে, যখন মানুষ ও বোনোবোর পূর্বপুরুষরা আলাদা পথে বিবর্তিত হয়। গবেষণায় কাঞ্জিকে ধারাবাহিকভাবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়। প্রশিক্ষণ পর্বে সে টানা ১৮ বার সঠিকভাবে জুসের অবস্থান শনাক্ত করে। মূল পরীক্ষায় কাল্পনিক জুস ও আঙুরের ক্ষেত্রেও সে উল্লেখযোগ্য হারে সঠিক উত্তর দেয়, যা তার কল্পনাশক্তির সক্ষমতার ইঙ্গিত দেয়।

গবেষণাটি একটিমাত্র বোনোবোর ওপর পরিচালিত হওয়ায় সীমাবদ্ধতা থাকলেও গবেষকরা মনে করছেন, এটি বৃহৎ বানরজাতীয় প্রাণীদের মধ্যে কল্পনাশক্তি নিয়ে ভবিষ্যৎ গবেষণার নতুন দ্বার খুলে দেবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img