Thursday, September 17, 2026
26 C
Dhaka

মেটার স্মার্ট গ্লাসে নেম ট্যাগ ফিচার আসছে

পাঁচ বছর আগে ফেসবুক থেকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সরিয়ে নিয়েছিল মেটা। গোপনীয়তা ও আইনি উদ্বেগের কারণে তখন এটি বন্ধ করা হয়েছিল। এবার সেই প্রযুক্তি ফেরানো হচ্ছে, তবে সামাজিক মাধ্যম নয়, স্মার্ট চশমার মাধ্যমে।

মেটা তাদের স্মার্ট গ্লাসে ফেসিয়াল রিকগনিশন যুক্ত করার পরিকল্পনা করছে। চলতি বছরেই সুবিধাটি চালু হতে পারে। নতুন ফিচারের অভ্যন্তরীণ নাম ‘নেম ট্যাগ’। এই ফিচার চালু হলে চশমা পরা ব্যক্তি সামনে থাকা মানুষকে শনাক্ত করতে পারবেন। মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী সেই ব্যক্তির সংক্ষিপ্ত তথ্য দেখাবে।

পরিকল্পনা এখনও চূড়ান্ত নয়। প্রযুক্তিটি নিরাপত্তা ও গোপনীয়তার ঝুঁকি তৈরি করতে পারে—এমন আলোচনা চলছে। অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছিল, শুরুতে অন্ধদের একটি সম্মেলনে সীমিত পরিসরে ‘নেম ট্যাগ’ চালুর কথা ছিল, পরে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা ছিল। তবে গত বছর তা বাস্তবায়িত হয়নি।

অভ্যন্তরীণ মেমোতে আরও একটি বিতর্কিত মন্তব্য ছিল। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতাকে ফিচার চালুর অনুকূল সময় হিসেবে দেখা হয়েছে। নথিতে বলা হয়, রাজনৈতিক অস্থিরতায় সমালোচক সংগঠনগুলোর মনোযোগ অন্যদিকে থাকবে।

ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি নজরদারির ঝুঁকি বাড়ায়। সরকার নাগরিকদের পর্যবেক্ষণে ব্যবহার করতে পারে, করপোরেশন গ্রাহকদের অজান্তে অনুসরণ করতে পারে। যুক্তরাষ্ট্রের কিছু শহর ও অঙ্গরাজ্যে পুলিশের ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। সম্প্রতি ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অভিবাসন কর্তৃপক্ষকে জনসমক্ষে এই প্রযুক্তি ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন।

মেটা পাঁচ বছর আগে ফেসবুকে ছবি ট্যাগিংয়ের জন্য ব্যবহৃত ফেসিয়াল রিকগনিশন বন্ধ করেছিল। তখন তারা বলেছিল, প্রযুক্তির সুবিধা ও ঝুঁকির মধ্যে ভারসাম্য খুঁজছে। এখন স্মার্ট চশমার মাধ্যমে প্রযুক্তিটি ফিরিয়ে আনার উদ্যোগ নতুন বিতর্ক তৈরি করতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img