Sunday, June 21, 2026
33.9 C
Dhaka

ডিজিটাল রূপান্তরে নতুন ভিশনের কথা বললেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সরকারি নীতিমালা কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। নতুন দায়িত্ব গ্রহণের পর আইসিটি বিভাগের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

মন্ত্রী বলেন, আইসিটি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময়। দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তির সুবিধা সহজলভ্য করাই সরকারের লক্ষ্য। দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর উদ্যোগের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে চায় সরকার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। নতুন সরকার কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চায়। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নতুন ভিশন ও নীতির আলোকে স্বচ্ছ ও গতিশীল পরিবেশে আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে স্বাগত জানান। তিনি বলেন, আইসিটি বিভাগ দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্র হিসেবে কাজ করছে। বর্তমানে ডাটা সেন্টার ও হাইটেক পার্ক স্থাপন, ৪৫০টির বেশি ডিজিটাল সেবা প্রদান, স্টার্টআপ ইনোভেশন এবং সাইবার নিরাপত্তা জোরদারে বিভাগটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মন্ত্রীর দিকনির্দেশনায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা, জানালেন বিজ্ঞানীরা

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে দেখা যায়,...

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...
spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে সরাসরি বার্তা আদান-প্রদানের সুবিধা চালু করেছে। নতুনভাবে সাজানো এই ডাইরেক্ট মেসেজিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইউটিউবের...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস পানি রেখে দেন। কিন্তু অনেক ক্ষেত্রে সেই পানি না খেয়েই সকালে ফেলে দেওয়া হয়। বাইরে...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষকের উদ্ভাবিত বিশেষ প্রযুক্তি। তারা এমন একটি জ্যাকেট তৈরি করেছেন, যা বাতাসে থাকা আর্দ্রতা...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো ভুল সিদ্ধান্ত, সমর্থন পরিবর্তন বা জীবনের নতুন অধ্যায় শুরুর প্রতীক হিসেবে মানুষ দুধ দিয়ে গোসল...
spot_img