Wednesday, April 22, 2026
35 C
Dhaka

ইনস্টাগ্রামের সঙ্গে থ্রেডসের সংযোগ আরও জোরালো

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা। এখন থেকে ব্যবহারকারীরা থ্রেডস অ্যাপ থেকেই নিজেদের পোস্ট সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারবেন। সম্প্রতি এই নতুন ফিচারের ঘোষণা দিয়েছে মেটা।

নতুন সুবিধার মাধ্যমে থ্রেডসের যেকোনো পোস্ট সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে যুক্ত করা যাবে। এর আগে স্টোরিতে শেয়ার করতে হলে ব্যবহারকারীকে অ্যাপ থেকে বের হতে হতো। এখন থ্রেডসের ভেতরেই দেখা যাবে, ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টটি কেমন দেখাবে।

থ্রেডসের ব্যবহারকারী সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে মেটা। বিশেষ করে ইনস্টাগ্রামের বিশাল ব্যবহারকারীভিত্তিকে কাজে লাগাতে চায় প্রতিষ্ঠানটি। বর্তমানে থ্রেডসের মাসিক ব্যবহারকারী সংখ্যা ৪০ কোটির বেশি। তবে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম এক্সের সঙ্গে প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে চায় মেটা।

২০২৩ সালের জুলাই মাসে থ্রেডস চালু হয়। শুরু থেকেই এটি ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত। নিবন্ধনের সময় ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম আইডি দিয়ে লগইন করতে হয়। ফলে স্বয়ংক্রিয়ভাবে প্রোফাইলের নাম, ছবি, বায়ো এবং ভেরিফিকেশন তথ্য যুক্ত হয়ে যায়। একই সঙ্গে ইনস্টাগ্রামে যাদের অনুসরণ করা হয়, এক ট্যাপেই তাদের থ্রেডসেও অনুসরণ করা সম্ভব।

গত দুই বছরে মেটা তাদের অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে থ্রেডসের প্রচার জোরদার করেছে। ফেসবুকে জনপ্রিয় থ্রেডস পোস্ট দেখানো হয়েছে। পাশাপাশি ইনস্টাগ্রামে যুক্ত করা হয়েছে থ্রেডস পোস্টের আলাদা কারোসেল।

ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে সরাসরি থ্রেডসে পোস্ট করার সুবিধাও চালু করা হয়েছে। এসব উদ্যোগে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, মোবাইলে দৈনিক ব্যবহারের দিক থেকে থ্রেডস এখন এক্সকে ছাড়িয়ে গেছে। তবে ওয়েব প্ল্যাটফর্মে এখনো এগিয়ে রয়েছে এক্স।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে থ্রেডসের মাসিক ব্যবহারকারী ছিল ২০ কোটি। এক বছরের ব্যবধানে ২০২৫ সালের আগস্টে তা বেড়ে দাঁড়ায় ৪০ কোটিতে। অক্টোবরে মেটা জানায়, থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ১৫ কোটিতে পৌঁছেছে।

নতুন স্টোরি শেয়ারিং সুবিধা ব্যবহারকারীদের আরও সক্রিয় করবে বলে আশা করছে মেটা। একই সঙ্গে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের থ্রেডসে আনতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img