Wednesday, June 17, 2026
32 C
Dhaka

মহাবিশ্বে নজিরবিহীন শক্তি ছড়িয়ে দিচ্ছে দূরবর্তী এক ব্ল্যাক হোল

মহাবিশ্বের এক বিরল ও বিস্ময়কর মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা, যেখানে একটি বিশাল ব্ল্যাক হোল একটি তারা গিলে ফেলার কয়েক বছর পরও অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখিয়ে চলেছে। বিজ্ঞানীদের ভাষায়, তারাটিকে গ্রাস করার পরও ব্ল্যাক হোলটি যেন এখনো ‘বদহজমে’ ভুগছে এবং ধারাবাহিকভাবে শক্তিশালী জেট বা মহাজাগতিক বস্তুর স্রোত ছুড়ে দিচ্ছে।

নিউ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকায় অবস্থিত শক্তিশালী রেডিও টেলিস্কোপ ব্যবহার করে গবেষকরা পৃথিবীর মিল্কিওয়ে ছায়াপথের অনেক বাইরে থাকা একটি দূরবর্তী ছায়াপথের কেন্দ্রে এই ব্ল্যাক হোলটির সন্ধান পান। গবেষণা সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ব্ল্যাক হোলটি এর খুব কাছাকাছি চলে আসা একটি তারাকে ছিন্নভিন্ন করে গিলে ফেলে।

এই ঘটনার সবচেয়ে অস্বাভাবিক দিক হলো, তারাটি গ্রাস করার প্রায় দুই বছর পরও কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু এরপর হঠাৎ করে শুরু হয় ভয়ংকর শক্তিশালী বস্তুর স্রোত নির্গমন, যা গত ছয় বছর ধরে অবিরাম চলছেই। বিজ্ঞানীদের মতে, এত দীর্ঘ সময় ধরে এমন তীব্রতা আগে কখনো দেখা যায়নি।

গবেষণায় বলা হয়েছে, বর্তমানে এই উৎস থেকে নির্গত আলো ও রেডিও তরঙ্গের উজ্জ্বলতা প্রথম পর্যবেক্ষণের সময়ের তুলনায় প্রায় ৫০ গুণ বেড়ে গেছে। বছরের পর বছর ধরে এই উজ্জ্বলতা বাড়ছে এবং থামার কোনো স্পষ্ট লক্ষণ নেই, যা গবেষকদের জন্য বড় বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ব্ল্যাক হোলটি পৃথিবী থেকে প্রায় ৬৬ কোটি ৫০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত। এর ভর সূর্যের তুলনায় প্রায় ৫০ লাখ গুণ বেশি, যা মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রে থাকা বিশাল ব্ল্যাক হোলটির ভরের কাছাকাছি। যে তারাটি এই ব্ল্যাক হোলের শিকার হয়েছিল, সেটি ছিল একটি লাল বামন তারা, যার ভর সূর্যের ভরের মাত্র এক-দশমাংশ।

বিজ্ঞানীরা জানান, যখন কোনো তারা ব্ল্যাক হোলের শক্তিশালী মহাকর্ষ বলের খুব কাছে চলে আসে, তখন সেটি ছিন্নভিন্ন হয়ে গ্যাসে পরিণত হয়। এই ঘটনাকে বলা হয় টাইডাল ডিসরাপশন ইভেন্ট। এ সময় তারার কিছু অংশ ব্ল্যাক হোলের দিকে পড়ে প্রচণ্ড উত্তপ্ত হয়, আবার কিছু অংশ প্রচণ্ড বেগে বাইরে ছিটকে যায়।

তবে কেন এই ঘটনাটি এতটা দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী হয়ে উঠেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত নন গবেষকরা। ধারণা করা হচ্ছে, ব্ল্যাক হোলের আশপাশের শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। বিজ্ঞানীদের মতে, এ জেটের তীব্রতা হয়তো আগামী এক বা দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, এরপর ধীরে ধীরে কমে আসতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...
spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে ধীরে তাদের ধারণক্ষমতা হারাচ্ছে। নদী থেকে আসা পলি, বালি ও ছোট ছোট পাথর জমে জলাশয়ের...
spot_img