Sunday, May 24, 2026
30 C
Dhaka

ভবিষ্যতের আর্কাইভ হতে পারে কাঁচ

হাজার বছরের ইতিহাস সংরক্ষণ সম্ভব হতে যাচ্ছে মাত্র এক টুকরো কাঁচে। তথ্য সংরক্ষণের এক বৈপ্লবিক প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন বিজ্ঞানীরা, যা ভবিষ্যতে মানব সভ্যতার জ্ঞান সংরক্ষণের ধরণই বদলে দিতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, এই কাঁচের স্টোরেজে হাজার হাজার বছর ধরে তথ্য অক্ষত রাখা সম্ভব।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ ধরনের লেজার প্রযুক্তি ব্যবহার করে কাঁচের ভেতরে তথ্যের সংকেত খোদাই করা যায়। এই পদ্ধতিতে সংরক্ষিত তথ্য ১০ হাজার বছরেরও বেশি সময় টিকে থাকতে সক্ষম।

বর্তমান বিশ্বে তথ্য উৎপাদনের পরিমাণ অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। কিন্তু এসব তথ্য সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রচলিত হার্ডডিস্ক বা ডিজিটাল স্টোরেজ দীর্ঘদিন টেকে না। ফলে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ তথ্য ভবিষ্যতে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই বাস্তবতায় বিজ্ঞানীদের ধারণা ছিল, কাঁচের মধ্যে তথ্য সংরক্ষণ মানব সভ্যতার দীর্ঘমেয়াদি জ্ঞান সংরক্ষণের কার্যকর সমাধান হতে পারে। তবে এতদিন কাঁচের ওপর তথ্য লেখা বা সেখান থেকে পুনরায় তথ্য উদ্ধার করা প্রায় অসম্ভব বলেই বিবেচিত হতো।

মাইক্রোসফটের ‘প্রজেক্ট সিলিকা’ নামের একটি গবেষণা প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা সেই অসম্ভবকেই সম্ভব করার দাবি করেছেন। তাদের ব্যবহৃত বিশেষ লেজার কাঁচের ভেতরে ‘ভক্সেল’ নামে ত্রিমাত্রিক পিক্সেল তৈরি করে, যার মাধ্যমে বিপুল তথ্য সংরক্ষণ করা যায়।

মাত্র ১২ বর্গ সেন্টিমিটার আয়তন এবং ২ মিলিমিটার পুরুত্বের একটি কাঁচের টুকরোয় ৪.৮৪ টেরাবাইট তথ্য জমা রাখা সম্ভব। যা প্রায় ২০ লাখ বই বা ৫ হাজারটি ফোরকে মানের সিনেমার সমান।

পরীক্ষায় দেখা গেছে, ২৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই কাঁচের স্টোরেজ প্রায় ১০ হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারে। বিজ্ঞানীদের মতে, সাধারণ কক্ষ তাপমাত্রায় এর স্থায়িত্ব আরও বেশি হতে পারে।

তবে গবেষকরা সতর্ক করেছেন, কাঁচটি যান্ত্রিক আঘাত বা রাসায়নিক ক্ষয়ের শিকার হলে এর গুণগত মান নষ্ট হতে পারে এবং ভেতরে সংরক্ষিত তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকবে।

গবেষণা দলের বাইরে থাকা বিজ্ঞানীরাও মনে করছেন, এই উদ্ভাবন মানব ইতিহাসে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। অতীতে যেমন কাগজ বা ছাপাখানা তথ্য সংরক্ষণে বিপ্লব এনেছিল, ঠিক তেমনি এই কাঁচের স্টোরেজ প্রযুক্তিও নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

গবেষক ফেং চেন ও বো উ তাদের নিবন্ধে বলেছেন, বড় পরিসরে এই প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে জ্ঞান সংরক্ষণের ইতিহাসে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। একদিন হয়তো কাঁচের একটি ছোট টুকরো হাজার বছর ধরে মানব সংস্কৃতি ও জ্ঞানের বাহক হয়ে থাকবে।

‘লেজার রাইটিং ইন গ্লাস ফর ডেন্স, ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট আর্কাইভাল ডেটা স্টোরেজ’ শিরোনামে গবেষণাটি বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচার-এ প্রকাশিত হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img