Tuesday, September 15, 2026
33 C
Dhaka

এআইয়ের দখলে চাকরির বাজার, ভবিষ্যৎ কতটা প্রস্তুত

২০৩০ সাল কল্পনা করলে দেখা যেতে পারে এক ভিন্ন বাস্তবতা। অফিসে যাওয়ার তাড়া নেই, বসের চাপ নেই, চাকরি হারানোর ভয়ও নেই। কারণ, তখন হয়তো অধিকাংশ মানুষেরই আর চাকরি থাকবে না। এমনই বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করেছেন সিঙ্গুলারিটি নেটের প্রতিষ্ঠাতা বেন গোয়ের্টজেল। বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেছেন, ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের প্রায় ৯৯ ভাগ চাকরি বিলুপ্ত হয়ে যেতে পারে।

এই বক্তব্য প্রথমে আতঙ্কের মনে হলেও বেন গোয়ের্টজেল বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তাঁর মতে, চাকরি হারানো মানবজাতির জন্য অভিশাপ নয়, বরং আশীর্বাদও হতে পারে। কারণ মানুষ মূলত বাধ্য হয়েই চাকরি করে। এআই যখন প্রশাসনিক কাজ, পরিবহন, লজিস্টিকসসহ অধিকাংশ কাজ সামলে নেবে, তখন মানুষ শিল্প, সাহিত্য, বিজ্ঞান কিংবা সমাজসেবার মতো সৃজনশীল কাজে সময় দিতে পারবে। এতে কাজ আর বাধ্যতামূলক থাকবে না, বরং ঐচ্ছিক হয়ে উঠবে।

তবে বর্তমান চ্যাটজিপিটি বা জেমিনাইয়ের মতো এআই দিয়ে এখনই মানুষের চাকরি পুরোপুরি দখল হয়ে যাবে না। বেন গোয়ের্টজেলের মতে, মূল পরিবর্তন আসবে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআইয়ের মাধ্যমে। এজিআই এমন এক পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মানুষের মতো কিংবা মানুষের চেয়েও উন্নতভাবে চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। তাঁর ধারণা, ২০২৭ সালের মধ্যেই এমন প্রযুক্তি বাস্তবে রূপ নিতে পারে।

৯৯ ভাগ চাকরি হারালেও কিছু পেশা তখনো টিকে থাকতে পারে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত পাঁচ ধরনের কাজ কিছুদিনের জন্য হলেও টিকে থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে জটিল শারীরিক কাজ, যেমন প্লাম্বার বা ইলেকট্রিশিয়ানের কাজ; মানবিক সংযোগনির্ভর পেশা, যেমন থেরাপিস্ট বা নার্সিং; সৃজনশীল শিল্প ও সাহিত্য; কৌশলগত নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ; এবং এআই ও রোবট রক্ষণাবেক্ষণের কাজ।

তবে এত বড় পরিবর্তনের পর মানুষের জীবনযাপন কেমন হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। কাজ না থাকলে জীবিকা কীভাবে চলবে, সেই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। ২০৩০ সাল খুব দূরে নয়, তাই এই ভবিষ্যতের জন্য সমাজ ও রাষ্ট্র কতটা প্রস্তুত, সেটিই এখন বড় প্রশ্ন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img