Thursday, August 13, 2026
28 C
Dhaka

কৃষিতে গবেষণার সাফল্যে আরও ছয় জাত

দেশের শস্যভান্ডার আরও সমৃদ্ধ হলো দুটি হাইব্রিডসহ ছয়টি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত যুক্ত হওয়ার মাধ্যমে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এসব জাত সারা দেশে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের ১১৫তম সভায় নতুন জাতগুলোর অনুমোদন দেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ খালেকুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন অনুমোদিত জাতগুলোর মধ্যে রয়েছে একটি ভিটামিন-ই সমৃদ্ধ ধান, তিনটি লবণাক্ততা সহনশীল, একটি ব্লাস্ট রোগ প্রতিরোধী, একটি হাওরাঞ্চলের উপযোগী ঠাণ্ডা সহনশীল এবং দুটি ঢলে পড়া প্রতিরোধী হাইব্রিড ধানের জাত।

এই ছয়টি নতুন জাত যুক্ত হওয়ায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ধানের মোট জাতের সংখ্যা দাঁড়াল ১২৭টি। গত সাড়ে পাঁচ দশকে প্রতিষ্ঠানটি ১১৭টি ইনব্রিড ও ১০টি হাইব্রিড ধানের জাত উদ্ভাবন করেছে। দেশের বিভিন্ন প্রতিকূল পরিবেশ যেমন খরা, লবণাক্ততা, বন্যা, জলমগ্নতা ও ঠাণ্ডা পরিস্থিতি মোকাবিলায় ৪১টি সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছে সংস্থাটি। পাশাপাশি ২৭টি পুষ্টিসমৃদ্ধ এবং ১৪টি সরু ও সুগন্ধি চালের ধান উদ্ভাবিত হয়েছে, যেগুলো আন্তর্জাতিক বাজারেও রপ্তানিযোগ্য।

নতুন জাতগুলোর মধ্যে ব্রি ধান১১৫ বাংলাদেশের প্রথম উচ্চ ফলনশীল কালো চালের ধান, যা ভিটামিন-ই ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এর গড় ফলন হেক্টরপ্রতি ৭.৪ টন এবং জীবনকাল ১৩৭ থেকে ১৪২ দিন। ব্রি ধান১১৬ একটি বোরো মৌসুমের নাবি উচ্চ ফলনশীল জাত, যার গড় ফলন হেক্টরপ্রতি ৮.৫৯ টন এবং উপযুক্ত ব্যবস্থাপনায় ১০.৩৬ টন পর্যন্ত ফলন পাওয়া যায়।

এ ছাড়া ব্রি ধান১১৭ বোরো মৌসুমের স্বল্প জীবনকালীন লবণাক্ততা সহনশীল ও ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত। ব্রি ধান১১৮ হাওরাঞ্চলের জন্য উপযোগী একটি ঠাণ্ডা সহনশীল ধানের জাত, যা আগাম বপনেও ভালো ফলন দিতে সক্ষম। পাশাপাশি ব্রি হাইব্রিড ধান৯ ও ব্রি হাইব্রিড ধান১০ ঢলে পড়া প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল হওয়ায় উপকূলীয় ও সাধারণ কৃষি অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img