Sunday, August 2, 2026
32.1 C
Dhaka
No menu items!

নতুন গবেষণায় বদলাচ্ছে চাঁদ-পৃথিবী সম্পর্কের ধারণা

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কণা কোটি কোটি বছর ধরে মহাশূন্য অতিক্রম করে চাঁদের পৃষ্ঠে জমা হচ্ছে। সূর্যের শক্তিশালী কণাপ্রবাহ বা সোলার উইন্ড এই কণাগুলোকে বহন করে নিয়ে গিয়ে চাঁদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। গবেষকরা বলছেন, এই প্রক্রিয়া অতীতেই সীমাবদ্ধ নয়, বরং আজও তা সক্রিয় রয়েছে।

চাঁদ নিয়ে দীর্ঘদিনের এক রহস্যের নতুন ব্যাখ্যা দিচ্ছে এই গবেষণা। অ্যাপোলো মিশনের সময় চাঁদ থেকে আনা মাটির নমুনায় পানি, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম ও নাইট্রোজেনের মতো উপাদানের উপস্থিতি পাওয়া গিয়েছিল। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল, এসব উপাদানের বড় একটি অংশ সূর্য থেকেই এসেছে।

২০০৫ সালে টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রথম ধারণা দেন, চাঁদের এসব উপাদানের একটি অংশ প্রাচীন পৃথিবীর বায়ুমণ্ডল থেকেও আসতে পারে। তখন পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্র পুরোপুরি গড়ে ওঠেনি, ফলে বায়ুমণ্ডলের কণা সহজেই মহাশূন্যে ছড়িয়ে পড়ত। ধারণা ছিল, প্রায় ৩৭০ কোটি বছর আগে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র গঠনের পর এই প্রবাহ বন্ধ হয়ে যায়।

তবে নতুন গবেষণায় দেখা গেছে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই কণাপ্রবাহ থামানোর বদলে বরং চাঁদের দিকে এগিয়ে যেতে সহায়তা করেছে এবং এই প্রক্রিয়া এখনো অব্যাহত। নিউইয়র্কের রচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরিক ব্ল্যাকম্যান জানান, পৃথিবী দীর্ঘ সময় ধরে অক্সিজেন ও নাইট্রোজেনের মতো গ্যাস চাঁদের মাটিতে সরবরাহ করে আসছে।

গবেষণায় আরও বলা হয়, ভবিষ্যতের চন্দ্র অভিযানের জন্য এই উপাদানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। চাঁদের মাটি থেকেই পানি বিশ্লেষণ করে জ্বালানি তৈরির উপাদান সংগ্রহ সম্ভব হলে, ভবিষ্যতে চাঁদে স্থায়ী বসতির পরিকল্পনা আরও বাস্তবসম্মত হবে।

বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে প্রাচীন ও আধুনিক পৃথিবীর দুটি ভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করেছেন। এতে দেখা গেছে, বর্তমান পৃথিবীর শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সময়েই সবচেয়ে বেশি বায়ুমণ্ডলীয় কণা চাঁদের দিকে প্রবাহিত হচ্ছে। অ্যাপোলো ১৪ ও ১৭ মিশনের নমুনার সঙ্গে ফলাফল মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে, চাঁদের মাটিতে থাকা কিছু কণা সরাসরি পৃথিবী থেকেই এসেছে।

গবেষকদের মতে, চাঁদের মাটিতে জমে থাকা এসব কণা পৃথিবীর প্রাচীন বায়ুমণ্ডলের এক ধরনের রাসায়নিক নথি হিসেবে কাজ করতে পারে, যা পৃথিবীতে জীবনের বিকাশ বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img