Sunday, August 2, 2026
33.6 C
Dhaka
No menu items!

ডিপফেক অ্যাপের ছড়াছড়ি ব্যবহারকারীর নিরাপত্তায় নতুন ঝুঁকি

গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডিপফেক অ্যাপ ছড়িয়ে পড়েছে। টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট (টিটিপি) পরিচালিত এক অনুসন্ধানে জানা গেছে, এসব অ্যাপের মাধ্যমে ছবিতে থাকা ব্যক্তির পোশাক ডিজিটালি সরিয়ে নগ্ন বা প্রায় নগ্ন ছবি তৈরি করা সম্ভব। প্রতিবেদনে বলা হয়েছে, গুগল প্লে স্টোরে ৫৫টি এবং অ্যাপল অ্যাপ স্টোরে ৪৭টি এ ধরনের অ্যাপ শনাক্ত হয়েছে।

টিটিপির তথ্য অনুযায়ী, এসব অ্যাপ সম্মতি ছাড়া ব্যক্তির ছবি ব্যবহার করে যৌনভাবে বিকৃত কনটেন্ট তৈরি করার সুযোগ দেয়। অনলাইন হয়রানি ও অপব্যবহারের নতুন মাধ্যম হিসেবে এই প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে। অ্যাপম্যাজিকের তথ্য উদ্ধৃত করে টিটিপি জানিয়েছে, এসব অ্যাপ বিশ্বজুড়ে ৭০ কোটি ৫০ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে এবং আয় হয়েছে প্রায় ১১ কোটি ৭০ লাখ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, আয়ের একটি অংশ কমিশন হিসেবে গুগল ও অ্যাপল পেয়ে থাকে। টিটিপি অভিযোগ করেছে, প্রতিষ্ঠান দুটি পরোক্ষভাবে এসব অ্যাপের কার্যক্রম থেকে লাভবান হচ্ছে। অ্যাপল জানিয়েছে, তারা প্রতিবেদনে চিহ্নিত ২৮টি অ্যাপ সরিয়ে দিয়েছে। গুগল জানিয়েছে, কয়েকটি অ্যাপ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তবুও টিটিপি মনে করে পদক্ষেপ যথেষ্ট নয়।

টিটিপি আরও বলেছে, ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এই ধরনের ডিপফেক অ্যাপ প্ল্যাটফর্মে থেকে যাচ্ছে, যা সাধারণ নারীর ছবিকেও যৌন নির্যাতনের উপকরণে পরিণত করতে পারে। এছাড়া, ইলন মাস্কের এক্সএআই চ্যাটবট গ্রোকও যৌনভাবে বিকৃত ছবি তৈরির অভিযোগে বিভিন্ন দেশে তদন্তের মুখোমুখি। প্রতিবেদনে বলা হয়েছে, ১১ দিনের মধ্যে গ্রোক ৩০ লাখের বেশি যৌনভাবে বিকৃত ছবি তৈরি করেছে, যার মধ্যে ২০ হাজারের বেশি শিশুদের মতো চরিত্রযুক্ত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img