Monday, June 8, 2026
29.6 C
Dhaka

আজ নোবেলজয়ী পদার্থবিদ ম্যাক্স বর্ন এর জন্মদিন

ইশতিয়াক আহম্মেদ

ম্যাক্স বর্ন ১৮৮২ সালের ১১ ডিসেম্বর ব্রেস্লাউ (বর্তমানের Wrocław, পোল্যান্ড), তৎকালীন জার্মান সাম্রাজ্যের প্রুশিয়ার রাজতন্ত্রের সিলেসিয়া রাজ্যে, এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ব্রেসলাউ বিশ্ববিদ্যালয়ের একজন ভ্রূণতত্ত্ব ও শরীরতত্ত্বের অধ্যাপক ছিলেন। ফ্রাংকফুট, গ্রোনিংগেন,জুরিখ,এডিংবার্গ বিশ্ববিদ্যালয় থেকে গনিত ও তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিষয়ে ডিগ্রি অর্জন করেন! আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব তখন মহাশূণ্য সম্পর্কে মানুষকে নতুন করে ভাবতে শিখিয়েছিল। তখন তারই আরেক ঘনিস্ট বন্ধু ম্যাক্স বর্ন কোয়ান্টাম বলবিদ্যাকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়ে দেখালেন যে অতিপারমানবিক কণাদের জগতও কম রহস্যজনক না ।

ম্যাক্স বর্ন তার সময়কার সেরা বিজ্ঞানীদের সাথে কাজ করেন, যাদের মধ্যে ভের্নার হাইজেনবের্গ, ভোল্‌ফগাং পাউলি, এনরিকো ফের্মি ও পল ডিরাক অন্যতম। তিনি কোয়ান্টাম বলবিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ কাজ প্রকাশ করেন। এরপর তিনি তরঙ্গ ফাংশনের একটি পরিসংখ্যানিক ব্যাখ্যা প্রদান করেন, যার জন্য ১৯৫৪ সালে তাঁকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। তার এই পরিসংখ্যানিক ব্যাখ্যা বর্নের নীতি বা Born rule নামে পরিচিত! এই নীতি দ্বারা কোয়ান্টাম ব্যবস্থায় সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে অতিপারমানবিক কণাদের অবস্থান নির্ণয় করা যায়! এই নীতি কোয়ান্টাম বলবিদ্যাসহ পদার্থবিজ্ঞানে খুবই গুরত্বপূর্ণ যা অতিপারমানবিক কণাদের জগত শাসন করে। মহাবিশ্বের জন্ম থেকে পরিনতি, নক্ষত্রের কেন্দ্রের ফিউশন থেকে আলোর গতিপথ প্রায় সর্বক্ষেত্রে আমরা কোয়ান্টাম বলবিদ্যার উপর নির্ভরশীল !

বর্নের এই নীতি প্রকাশের পূর্বে কণা পদার্থবিদেরা ভাবতেন কণাদের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য অনেক অনেক সূক্ষ্ম পরীক্ষা ও অসংখ্য বড় বড় সমীকরণ প্রতিপাদন করতে হবে। কিন্তু বর্ন দেখালেন যে আপনি শুধু ম্যাট্রিক্স ও গনিতের সম্ভাব্যতার কিছু সূত্র ব্যাবহার করে অতিব সহজে কণাদের সম্ভাব্য অবস্থান নির্ণয় করতে পারবেন ! ম্যাট্রিক্সের সংজ্ঞা বলতে আমরা জানি,”আয়তাকারে সারি ও কলামে বা শুধু সারিতে বা শুধু কলামে সাজানো ও বন্ধনী দ্বারা আবদ্ধ সংখ্যাগোষ্ঠি!” এই নীতির মৌলিক উদ্দেশ্য হল সম্ভাবনার সাহায্যে একটি নির্দিষ্ট অবস্থানে কনা খুজে বের করা! প্রতিটি কণারই একটা নির্দিষ্ট পরিচয় আছে যাকে একটি সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। এই সমীকরণকে ওয়েভ ফাংশন বলে!

কোয়ান্টাম বলবিজ্ঞানে একটি ওয়েভ ফাংশন কোনো সিস্টেমের কোয়ান্টাম অবস্থার বর্ণনা দেয়। ওয়েভ ফাংশন অবস্থান আর সময় এর উপর নির্ভরশীল একটা জটিল সংখ্যা। একে Ψ দ্বারা প্রকাশ করা হয়।শুধু ওয়েভ ফাংশন এর বাস্তব কোন ব্যাখ্যা নেই। তবে ওয়েভ ফাংশন এর পরম মান এর বর্গের(|Ψ|2) বাস্তব ব্যাখ্যা রয়েছে। |Ψ|2 কে সম্ভাব্যতা ঘনত্ব বলে। সহজভাবে বলতে, আপনি যদি অনেক গুলো সম্ভাবনা ঘনত্ব বের করে একটা সেট গঠন করতে পারেন , তাহলে আপনি কোন প্রকার সরাসরি পরমাপ ছাড়া কণাদের আপাত অবস্থান নির্ণয় করতে পারবেন!

উল্লেখ্য, তরঙ্গ(ওয়েভ, wave) হল কোনো মাধ্যমে কণার পর্যায়বৃত্ত আন্দোলন। এই তরঙ্গ বা ওয়েভ বিভিন্ন ধরণের হয়। যেমনঃ জল তরঙ্গ, শব্দ তরঙ্গ। বিভিন্ন তরঙ্গের মধ্যে বিভিন্ন পরিমাপের পরিবর্তন দেখা যায়, যেমন জল তরঙ্গের ক্ষেত্রে জলের উচ্চতার পরিবর্তন হয়, শব্দ তরঙ্গের ক্ষেত্রে চাপের পরিবর্তন হয়। তেমনি, যে পরিমাপের পরিবর্তন বস্তু তরঙ্গ গঠন করে তাকে ওয়েভ ফাংশন বলে। একটু আগেই জেনেছি কোয়ান্টাম মেকানিকাল জগতে ওয়েভ ফাংশন দ্বারা কণার অবস্থান জানা যায়। এইটুকু বুঝতেই যদি আপনার মাথা খারাপ হয়ে যায় , তবে ভয় পাবেন না। ফোর্বস মাগাজিন অনুযায়ী অনেক বড় বড় পদার্থবিদও নাকি বর্নের এই নীতি বুঝতেন না। তবে মুক্তচিন্তা ও অধিকারবাদী এবং একই সাথে ইহুদি বংসদ্ভুত হওয়ায় হিটলার বর্নের নাগরিকত্ব কেড়ে নিয়েছিলেন। তিনি সিভি রামনের সাথে ১৯৩৫ সালে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সাইন্সেও কাজ করেছেন। জীবনের বেশ কিছুটা সময় তিনি ভবঘুরের মত এই দেশ থেকে ঐ দেশে ঘুরে বেরিয়েছেন। অবশ্য পরবর্তীতে স্বীয় দেশে নাগরিকত্ব ফেরতও পেয়েছেন। জার্মানি সরকার তার সম্মানে Max-Born-Institut für Nichtlineare Optik und Kurzzeitspektroskopie নামক একটি গবেষণা প্রতিষ্ঠানও স্থাপন করেছে !

spot_img

আরও পড়ুন

‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় নেওয়া কি সুন্নতের অন্তর্ভুক্ত?

ইসলাম মানুষের ব্যক্তিগত, সামাজিক ও পারস্পরিক আচরণের জন্য সুস্পষ্ট...

খিলগাঁওয়ের ডাবের আইসক্রিমে মুগ্ধ ভোজনরসিকেরা

একটি বিশেষ ডেজার্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘দিলওয়ালে’...

এআই ঝুঁকি মোকাবিলায় দ্রুত নীতিমালা বাস্তবায়নের দাবি

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুদমুক্ত ঋণের গুরুত্ব ও কল্যাণকর দিক তুলে ধরেছে ইসলাম

বর্তমান সময়ে সুদমুক্ত ঋণ পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে...

আন্তর্জাতিক কণাপদার্থবিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচ শিক্ষার্থীর সাফল্য, গন্তব্য জার্মানি

কণাপদার্থবিজ্ঞানের মতো জটিল বিষয়ে গবেষণা করে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য...

ঈদের পর বহনযোগ্য হার্ডডিস্কের দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল অন্যান্য প্রযুক্তিপণ্যের বাজার

ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীর প্রযুক্তিপণ্যের বাজারগুলো পুনরায় চালু...

বায়তুল মাল থেকে ডিজিটাল ব্যাংকিং, আধুনিক আর্থিক ব্যবস্থার শিকড় খুঁজে পাওয়া যায় বাগদাদে

ব্যবস্থাপনায় তাদের অবদান তুলনামূলকভাবে কম আলোচিত। ইতিহাসবিদদের মতে, আধুনিক...

বিমান ও পর্যটন খাতে নীতিগত সংস্কারের প্রত্যাশা বাজেটকে ঘিরে

বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে দেশের বিমান...

১৮ বছর পার হলেই কেন রক্তচাপ পরীক্ষা জরুরি

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে চিকিৎসাবিজ্ঞানে ‘নীরব ঘাতক’ বলা হয়।...

বৃহস্পতির বায়ুমণ্ডলের কাছে প্রায় আলোর গতির কণার সন্ধান, নতুন রহস্য উন্মোচনের পথে নাসা

মহাজাগতিক রশ্মি বা কসমিক রে নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের অনুসন্ধানে...

গ্রামে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার

গ্রামাঞ্চলে প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার অভিযোগ তুলেছেন...

শপথ ভঙ্গ করলে কীভাবে কাফ্ফারা আদায় করবেন, জানুন ইসলামের বিধান

ইসলামে শপথ বা কসম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজন ছাড়া...

ব্যক্তি থেকে রাষ্ট্র—সব ক্ষেত্রেই কেন গুরুত্বপূর্ণ ইনসাফ

ইসলামী জীবনব্যবস্থায় ইনসাফ বা ন্যায়বিচার একটি মৌলিক নীতি হিসেবে...
spot_img

আরও পড়ুন

‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় নেওয়া কি সুন্নতের অন্তর্ভুক্ত?

ইসলাম মানুষের ব্যক্তিগত, সামাজিক ও পারস্পরিক আচরণের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছে। দেখা-সাক্ষাতের সময় সালাম বিনিময় যেমন গুরুত্বপূর্ণ আমল, তেমনি বিদায়ের সময়ও ইসলামে নির্দিষ্ট...

খিলগাঁওয়ের ডাবের আইসক্রিমে মুগ্ধ ভোজনরসিকেরা

একটি বিশেষ ডেজার্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘দিলওয়ালে’ নামের ডাবের আইসক্রিম খেতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভোজনরসিকেরা ভিড় করছেন ‘আইস পান্ডা’ ক্যাফেতে। থাইল্যান্ডের জনপ্রিয়...

এআই ঝুঁকি মোকাবিলায় দ্রুত নীতিমালা বাস্তবায়নের দাবি

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বিস্তৃত হচ্ছে। এই প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে, তেমনি এর অপব্যবহারকে কেন্দ্র করে তৈরি হচ্ছে...

সুদমুক্ত ঋণের গুরুত্ব ও কল্যাণকর দিক তুলে ধরেছে ইসলাম

বর্তমান সময়ে সুদমুক্ত ঋণ পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে উঠেছে। ইসলামি অর্থব্যবস্থায় এমন ঋণকে ‘কর্জে হাসানা’ বলা হয়, যা মহান আল্লাহর সন্তুষ্টি ও সওয়াব...
spot_img