Saturday, July 11, 2026
27.1 C
Dhaka
No menu items!

ছোট আকারের ডাইনোসর বদলাচ্ছে ইতিহাসের ধারনা

জুরাসিক পার্কের বিশাল টি-রেক্স বা ব্রাকিওসরাসের কথা মনে আছে? মাটি কাঁপিয়ে চলা সেই বিশাল সব প্রাণীর ভিড়ে কি কখনো মুরগির সমান ডাইনোসরের কথা ভেবেছেন? সম্প্রতি স্পেনের বিজ্ঞানীরা এমনই এক ছোট ডাইনোসরের খোঁজ পেয়েছেন, যা এতদিনের ধারণা উল্টে দিচ্ছে।

প্রায় সাড়ে ১২ কোটি বছর আগে আর্লি ক্রিটেশিয়াস যুগে স্পেনের উত্তরাঞ্চল বার্গোস প্রদেশে এ প্রাণীটি বাস করত। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ফসকেইয়া পেলেনডোনাম (Foskeia pelendonum)। নামটি এসেছে গ্রিক শব্দ ‘ফস’ অর্থ আলো, ‘স্কিয়া’ অর্থ ছায়া এবং প্রাচীন কেল্টিবেরিয়ান উপজাতি পেলেনডোনস থেকে।

ফসকেইয়া পেলেনডোনামের দৈর্ঘ্য ছিল প্রায় ৭০ সেন্টিমিটার। যদিও আকার ছোট, গবেষণায় দেখা গেছে এর মাথার খুলি ও দাঁতের গঠন অনন্য। পেপারস ইন প্যালিওন্টোলজি জার্নালে প্রকাশিত গবেষণায় উল্লেখ করা হয়েছে, এটি মূলত তৃণভোজী হলেও দাঁতের বিন্যাস অন্য যেকোনো সমগোত্রীয় ডাইনোসরের মতো নয়।

স্পেনের সালাস দে লস ইনফান্তেস ডাইনোসর মিউজিয়ামের পরিচালক ফিদেল তোরসিদা ফার্নান্দেজ বলেছেন, ‘শুরু থেকেই আমরা জানতাম এই হাড়গুলো বিশেষ। গবেষণায় দেখা গেছে, এই ছোট্ট প্রাণীটি অর্নিথপড ডাইনোসরের পরিবর্তন সম্পর্কে সারা বিশ্বের ধারণা বদলে দিচ্ছে।’

এ ডাইনোসরটি দুই পায়ে হাঁটত এবং লম্বা পায়ের সাহায্যে দ্রুত দৌড়াত। সামনের হাতগুলো ছিল ছোট, অনেকটা টি-রেক্সের মতো। শক্তিশালী চোয়াল ও অদ্ভুত দাঁতের কারণে ধারণা করা হয়, এটি সম্ভবত শক্ত গাছপালা চিবিয়ে খেত। মাটির নিচে লুকানো এ হাড়গুলো আমাদের অতীতের অজানা ইতিহাসের গল্প বলে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img