Tuesday, April 28, 2026
25 C
Dhaka

পৃথিবী বাঁচাতে গ্রহাণু খননের ভাবনা

মহাকাশে ছড়িয়ে থাকা অসংখ্য গ্রহাণুকে অনেকদিন ধরেই ভবিষ্যতের সম্ভাব্য সম্পদের ভাণ্ডার হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। আকাশের তারাদের ভিড়ে ভেসে বেড়ানো এসব পাথরের ভেতরে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর সোনার চেয়েও দামী উপাদান। প্রশ্ন হলো, এসব গ্রহাণু কি কেবল মহাকাশের আবর্জনা, নাকি ভবিষ্যতের গুপ্তধন।

দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের আগ্রহ, গ্রহাণু থেকে মূল্যবান খনিজ সংগ্রহ করে পৃথিবীতে আনা সম্ভব কি না। তবে বড় চ্যালেঞ্জ ছিল এসব গ্রহাণুর ভেতরের গঠন সম্পর্কে নিশ্চিত ধারণার অভাব। সম্প্রতি স্পেনের ইনস্টিটিউট অব স্পেস সায়েন্সেসের একদল গবেষণা সেই অনিশ্চয়তা অনেকটাই দূর করেছে। গবেষকদের মতে, মহাকাশ থেকে সম্পদ আহরণের বাস্তব সম্ভাবনা এখন আর কেবল কল্পবিজ্ঞান নয়।

এই গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে কার্বনেশাস কনড্রাইট নামের বিরল উল্কাপিণ্ড। এগুলো আসে সি-টাইপ গ্রহাণু থেকে এবং পৃথিবীতে পতিত উল্কার মাত্র পাঁচ শতাংশ এই শ্রেণির। এসব উল্কা অত্যন্ত ভঙ্গুর হওয়ায় বায়ুমণ্ডলে প্রবেশের সময় অধিকাংশই ভেঙে যায়। সাহারা মরুভূমি ও অ্যান্টার্কটিকার মতো অঞ্চলে অল্প কিছু নমুনা তুলনামূলক ভালো অবস্থায় পাওয়া গেছে।

গবেষণা দলের নেতৃত্বদানকারী জোসেপ এম. ট্রিগো-রদ্রিগেজের ভাষায়, ‘এই পাথরগুলো আমাদের সৌরজগতের একদম শুরুর দিকের সাক্ষী। এগুলো পরীক্ষা করলেই বোঝা যাবে, এদের মূল গ্রহাণুটি আসলে কী দিয়ে তৈরি।’

এক দশকের বেশি সময় ধরে গবেষকেরা এসব উল্কাপিণ্ডের রাসায়নিক বিশ্লেষণ চালিয়েছেন। মাস স্পেকট্রোমেট্রির মাধ্যমে তাঁরা খুঁজেছেন কোন উপাদানগুলো বাণিজ্যিকভাবে লাভজনক হতে পারে। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ গ্রহাণুতে মূল্যবান ধাতুর পরিমাণ খুবই কম।

গবেষক পাউ গ্রেবোল টমাস বলেন, ‘বেশিরভাগ অ্যাস্টেরয়েডে মূল্যবান ধাতুর পরিমাণ খুব সামান্য। তাই এত ব্যয়বহুল মিশন আদৌ লাভজনক হবে কি না, সেটাই আমাদের মূল প্রশ্ন।’

আরেক গবেষক জর্দি ইবানেজ-ইনসা জানান, অনেক গ্রহাণুর ওপর আলগা মাটির স্তর রয়েছে। তাঁর ভাষায়, ‘রোবট পাঠিয়ে নমুনা আনা আর বাণিজ্যিকভাবে খনি খোঁড়ার মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। তবে মহাকাশে খনি খুঁড়লে পৃথিবীর পরিবেশের ওপর চাপ কমবে, যা বড় ইতিবাচক দিক।’

গবেষণার সিদ্ধান্ত অনুযায়ী, আদিম গ্রহাণুতে এখনই খনি খোঁড়া খুব একটা যুক্তিসংগত নয়। তবে অলিভিন ও স্পিনেলের মতো খনিজসমৃদ্ধ গ্রহাণু ভবিষ্যতে লাভজনক লক্ষ্য হতে পারে। ভবিষ্যতে চাঁদ বা মঙ্গলে মানব বসতি গড়ে উঠলে, এসব গ্রহাণুই হতে পারে পানি ও জ্বালানির প্রধান উৎস।

সবচেয়ে আশাব্যঞ্জক দিক হলো, স্পেস মাইনিং শুধু সম্পদ আহরণেই সীমাবদ্ধ নয়। ট্রিগো-রদ্রিগেজের মতে, বিপজ্জনক গ্রহাণুতে খনি খুঁড়ে সেগুলোর আকার ছোট করা গেলে পৃথিবীর জন্য সম্ভাব্য হুমকিও কমানো সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মহাকাশ থেকে সবুজে ঢাকা বাংলাদেশ, কী বলছে বিজ্ঞান

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রকাশিত একটি স্যাটেলাইট ছবি...

রাজনৈতিক সংকট মোকাবিলায় জুওয়াইনির তাত্ত্বিক বিশ্লেষণ

ইসলামি রাষ্ট্রচিন্তার ইতিহাসে ইমামুল হারামাইন আল-জুওয়াইনির রচিত আল-গিয়াসি গ্রন্থটি...

৬ ধরনের রুটি, পুষ্টিগুণে কতটা ভিন্ন জানেন কি

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় রুটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে...

পার্সেল খুলতেই বিস্ফোরণ, কুষ্টিয়ায় আহত ভ্যানচালক নাসির

কুষ্টিয়া শহরে একটি পার্সেল খোলার সময় ভেতরে থাকা বিস্ফোরক...

পারমাণবিক জ্বালানি কতটা নিরাপদ, রূপপুরে ব্যবহার নিয়ে যা জানা গেল

বাংলাদেশের পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম...

২০২৮ সালে উৎপাদনে যেতে পারে ওপেনএআইয়ের স্মার্টফোন

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে ঘিরে নতুন একটি জল্পনা প্রযুক্তি...

অন্যের উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার কি বৈধ

ইসলামী দৃষ্টিকোণ থেকে অন্যের সম্পদ ভোগ বা আত্মসাৎ করা...

শিশু খাবার খেতে না চাইলে কী কারণ থাকতে পারে

অনেক অভিভাবক অভিযোগ করেন, তাদের সন্তান ঠিকমতো খাবার খেতে...

বিজ্ঞাপনমুক্ত চ্যাটিং প্ল্যাটফর্ম আনল এক্স

ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় এনক্রিপশন প্রযুক্তিনির্ভর নতুন মেসেজিং অ্যাপ উন্মুক্ত...

ফিতনার ভয়াবহতা থেকে বাঁচার উপায় কী

ইসলামে ফিতনা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যার মধ্যে...

করপোরেট বিশ্বে এমবিএ গ্র্যাজুয়েটদের চাহিদা

বর্তমান বিশ্বে ব্যবসা ও অর্থনীতির জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে...

মহাবিশ্বে একা কি মানুষ, কী বলছে বিজ্ঞান

বিশাল মহাবিশ্বে মানুষের বাইরে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে...

মহানবীর জীবনের গুরুত্বপূর্ণ মোড়

ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন হলো সেই...

টাকা জমিয়ে ধনী হওয়া যায় না কেন, কী হতে পারে বিকল্প পথ

অনেকেই মনে করেন নিয়মিত আয়, সঞ্চয় এবং ব্যাংকে অর্থ...
spot_img

আরও পড়ুন

মহাকাশ থেকে সবুজে ঢাকা বাংলাদেশ, কী বলছে বিজ্ঞান

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রকাশিত একটি স্যাটেলাইট ছবি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এতে দেখা যায়, দক্ষিণ এশিয়ার একটি বড় অংশ—বিশেষ করে বাংলাদেশ—রহস্যময় সবুজ...

রাজনৈতিক সংকট মোকাবিলায় জুওয়াইনির তাত্ত্বিক বিশ্লেষণ

ইসলামি রাষ্ট্রচিন্তার ইতিহাসে ইমামুল হারামাইন আল-জুওয়াইনির রচিত আল-গিয়াসি গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এই গ্রন্থে তিনি রাজনৈতিক সংকট ও রাষ্ট্রীয় কাঠামোর ভাঙনের...

৬ ধরনের রুটি, পুষ্টিগুণে কতটা ভিন্ন জানেন কি

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় রুটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তবে সাধারণত আমরা পরিশোধিত গমের আটা দিয়ে তৈরি রুটিই বেশি খেয়ে থাকি। এর বাইরে...

পার্সেল খুলতেই বিস্ফোরণ, কুষ্টিয়ায় আহত ভ্যানচালক নাসির

কুষ্টিয়া শহরে একটি পার্সেল খোলার সময় ভেতরে থাকা বিস্ফোরক থেকে আহত হয়েছেন নাসির শেখ নামের এক ভ্যানচালক। সোমবার রাতে লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা...
spot_img