Sunday, September 6, 2026
26 C
Dhaka

ফেসবুক ও ইনস্টাগ্রামে তথ্য সুরক্ষার উপায়

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য নিয়মিত সংগ্রহ করে থাকে মেটা। শুধু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময়ই নয়, ব্যবহারকারীরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে বের হয়ে অন্য ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করলেও সেই তথ্য সংগ্রহ করা হয়। মূলত ব্যবহারকারীদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শনের লক্ষ্যেই এই তথ্য সংগ্রহ করা হয়।

কেউ যদি কোনো ওয়েবসাইট, অ্যাপ কিংবা অনলাইন স্টোর থেকে পণ্য কেনেন, সে ক্ষেত্রেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যবহারকারীর অজান্তেই তাঁর অনলাইন কার্যক্রমের তথ্য মেটার কাছে পাঠাতে পারে। তবে ব্যবহারকারীরা চাইলে মেটার ‘ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস’ টুল ব্যবহার করে কোন কোন অ্যাপ বা ওয়েবসাইট তাদের তথ্য সরবরাহ করেছে, তা জানতে পারবেন।

ফেসবুকে এই কার্যক্রম দেখতে প্রথমে অ্যাপ খুলে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর বাঁ দিকের ওপরে থাকা হ্যামবার্গার আইকনে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করতে হবে। সেখান থেকে সেটিংস অপশনে গিয়ে অ্যাকাউন্টস সেন্টারে প্রবেশ করতে হবে। এরপর ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস অপশনে ট্যাপ করে ইউর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিসে ক্লিক করলেই কোন কোন ওয়েবসাইট ফেসবুককে তথ্য সরবরাহ করেছে এবং কী ধরনের তথ্য দেওয়া হয়েছে, তা জানা যাবে।

ইনস্টাগ্রামে একই তথ্য দেখতে অ্যাপে গিয়ে প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে। এরপর ওপরে থাকা হ্যামবার্গার আইকন নির্বাচন করে অ্যাকাউন্টস সেন্টারে প্রবেশ করতে হবে। সেখান থেকে ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস অপশনে গিয়ে ইউর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিসে ক্লিক করলেই সংশ্লিষ্ট তথ্য দেখা যাবে।

ব্যবহারকারীরা চাইলে এই তথ্য সংগ্রহের কার্যক্রম নিয়ন্ত্রণও করতে পারেন। ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস অপশনে গিয়ে রিসেন্ট অ্যাকটিভিটি নির্বাচন করে নির্দিষ্ট বিজ্ঞাপনদাতা বা ব্র্যান্ড বেছে নিয়ে ডিসকানেক্ট অপশনে ক্লিক করলে ওই প্রতিষ্ঠান আর তথ্য সংগ্রহ করতে পারবে না। পাশাপাশি ক্লিয়ার প্রিভিয়াস অ্যাকটিভিটি অপশন ব্যবহার করে আগের সব তথ্যও মুছে ফেলা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img