Friday, September 11, 2026
29 C
Dhaka

২৫ বছরের সফটওয়্যার ইতিহাসের ইতি টানছে অ্যাডোবি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে দীর্ঘদিনের পরিচিত টুডি অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডোবি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের ১ মার্চ থেকে সফটওয়্যারটি আর কার্যকর থাকবে না।

সোমবার অ্যাডোবির সাপোর্ট সাইটে প্রকাশিত হালনাগাদ বিজ্ঞপ্তি ও গ্রাহকদের পাঠানো ইমেইলে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, সাধারণ গ্রাহকেরা আগামী বছরের মার্চ পর্যন্ত সহায়তা পাবেন। তবে করপোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য কিছুটা সময় বাড়ানো হয়েছে; তারা ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত কারিগরি সহায়তা পাবেন।

এই ঘোষণার পরপরই ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হতাশা প্রকাশ করেন। কেউ কেউ সফটওয়্যারটি ওপেন সোর্স করার দাবিও জানান। তাদের মতে, টুডি অ্যানিমেশনের জন্য অ্যানিমেটের মতো পূর্ণাঙ্গ বিকল্প এখনো বাজারে নেই।

অ্যাডোবির ব্যাখ্যায় বলা হয়েছে, ২৫ বছরেরও বেশি সময় ধরে অ্যানিমেট অ্যানিমেশন জগতকে সমৃদ্ধ করেছে। তবে প্রযুক্তির ধারা বদলাচ্ছে এবং ব্যবহারকারীর চাহিদাও পরিবর্তিত হচ্ছে। নতুন প্ল্যাটফর্ম ও পদ্ধতি বর্তমান বাস্তবতায় বেশি কার্যকর—এই বিবেচনাতেই সফটওয়্যারটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে অ্যাডোবির মূল মনোযোগ এআইসমৃদ্ধ পণ্যের দিকে। অ্যানিমেট সেই নতুন কৌশলের সঙ্গে আর পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। লক্ষণীয় বিষয় হলো, অ্যানিমেটের সরাসরি কোনো বিকল্প সফটওয়্যারও সুপারিশ করেনি অ্যাডোবি। বরং আফটার ইফেক্টস ও অ্যাডোবি এক্সপ্রেসের মতো অন্যান্য অ্যাপ ব্যবহার করে কিছু কাজের বিকল্প নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগেও ইঙ্গিত মিলেছিল এই সিদ্ধান্তের। গত বছরের অ্যাডোবি ম্যাক্স সম্মেলনে অ্যানিমেট নিয়ে আলোচনা ছিল খুবই সীমিত, এমনকি ২০২৫ সংস্করণও প্রকাশ করা হয়নি। তবে যাদের কম্পিউটারে সফটওয়্যারটি আগে থেকেই ইনস্টল করা আছে, তারা আপাতত এটি ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img