Tuesday, May 5, 2026
33 C
Dhaka

এপস্টেইনের তদন্ত নথিতে চাঞ্চল্যকর তথ্য

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের একজন ‘ব্যক্তিগত হ্যাকার’ ছিল—এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সম্প্রতি প্রকাশিত এক তদন্ত নথিতে। নথিতে বলা হয়েছে, ২০১৭ সালে এক গোপন তথ্যদাতা এফবিআইকে এ বিষয়ে অবহিত করেছিলেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ওয়্যার্ডে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এপস্টেইন সংক্রান্ত তদন্ত নথি প্রকাশের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই তথ্য সামনে এসেছে। মার্কিন বিচার বিভাগ শুক্রবার নথিগুলো প্রকাশ করে।

নথিতে ওই হ্যাকারের নাম প্রকাশ করা হয়নি। তবে তথ্যদাতার বক্তব্য অনুযায়ী, তিনি ইতালির দক্ষিণাঞ্চল কালাব্রিয়ায় জন্ম নেওয়া একজন ব্যক্তি। আইওএস, ব্ল্যাকবেরি ডিভাইস এবং ফায়ারফক্স ব্রাউজারের দুর্বলতা শনাক্ত করার কাজে তিনি বিশেষভাবে দক্ষ ছিলেন।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ওই ব্যক্তি জিরো-ডে এক্সপ্লয়েট ও আক্রমণাত্মক সাইবার টুল তৈরি করতেন। এসব টুল তিনি বিভিন্ন দেশের কাছে বিক্রি করতেন। ক্রেতাদের মধ্যে নাম প্রকাশ না করা মধ্য আফ্রিকার একটি সরকার ছাড়াও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাম রয়েছে।

তথ্যদাতার দাবি অনুযায়ী, এপস্টেইনের ওই হ্যাকার লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর কাছেও একটি জিরো-ডে হ্যাকিং টুল বিক্রি করেছিলেন। এর বিনিময়ে তিনি নগদ অর্থভর্তি একটি ট্রাঙ্ক পেয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

তবে নথিতে থাকা এসব তথ্য এফবিআই সরাসরি যাচাই করেনি। ফলে অভিযোগগুলোর সত্যতা নিয়ে স্পষ্ট কোনো অবস্থান নেওয়া হয়নি। টেকক্রাঞ্চের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এ বিষয়ে এফবিআই ও মার্কিন বিচার বিভাগ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বিচার বিভাগ জানিয়েছে, এপস্টেইন সংক্রান্ত আরও প্রায় ৩৫ লাখ পৃষ্ঠা নথি প্রকাশ করা হয়েছে। এসব নথির বড় একটি অংশ কালো করে দেওয়া হলেও এর মধ্যে দুই হাজারের বেশি ভিডিও এবং প্রায় এক লাখ ৮০ হাজার ছবি রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মে মাসে আকাশজুড়ে গ্রহ ও উল্কার নজরকাড়া দৃশ্য

মে মাসের গরম ও কালবৈশাখীর মাঝেই বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য...

হাজিদের সেবায় সুলতানা জুবাইদার অনন্য দৃষ্টান্ত

ইতিহাসের পাতায় মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে আছেন...

মা দিবসে মাকে কী উপহার দেবেন, বাড়ছে নতুন ভাবনার প্রবণতা

লেখা: আনিকা তায়্যিবা প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার উদ্‌যাপিত হয়...

গুগলের নতুন এআই অ্যাপ কসমো ঘিরে প্রযুক্তি বিশ্বে আলোচনা

গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ শুরু হওয়ার...

আল্লাহর ওপর ভরসা ইমানের অবিচ্ছেদ্য ভিত্তি কেন

মানবজীবনের আধ্যাত্মিক বিকাশ ও আত্মোন্নয়নের ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা...

এআই প্রযুক্তিতে শক্তিশালী হচ্ছে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা

সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি এবং নগর নিরাপত্তা মোকাবিলায় দেশে...

মায়ের রান্নার সাধারণ খাবারও কেন হয়ে ওঠে জীবনের বিশেষ স্বাদ

রাফিয়া আলম জীবনের পথে এগিয়ে যেতে গিয়ে মানুষ অনেক কিছুই...

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, জোর দেওয়া হবে দ্বিপাক্ষিক সম্পর্কে

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা...

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই, বললেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের...

ফিশিং ফাঁদে ফেসবুক ব্যবহারকারীরা, বাড়ছে অ্যাকাউন্ট হ্যাকিং

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করে সেগুলো...

বাংলাদেশ সীমান্তে নতুন সংকটের আশঙ্কা, বাড়ছে অনিশ্চয়তা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নাগরিকত্ব ও ভোটার তালিকা সংশোধনকে ঘিরে...

আজ শাপলা গণহত্যা দিবস

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত সহিংস...

যে ব্যক্তি মিতব্যয়ী হয়, সে কখনো অভাবে পড়ে না

ইসলামি জীবনব্যবস্থায় মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ গুণ, যা কেবল অর্থ...

শ্যামনগরে অপহরণ চক্রের তিন সদস্য আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত...
spot_img

আরও পড়ুন

মে মাসে আকাশজুড়ে গ্রহ ও উল্কার নজরকাড়া দৃশ্য

মে মাসের গরম ও কালবৈশাখীর মাঝেই বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য তৈরি হয়েছে এক বিশেষ পর্যবেক্ষণের সুযোগ। আকাশ পরিষ্কার থাকলে ১৫ মে পর্যন্ত রাতের আকাশে দেখা...

হাজিদের সেবায় সুলতানা জুবাইদার অনন্য দৃষ্টান্ত

ইতিহাসের পাতায় মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে আছেন সুলতানা জুবাইদা বিনতে জাফর। হাজিদের দুর্ভোগ লাঘবে তাঁর উদ্যোগ আজও অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত। ১৯৩ হিজরির...

মা দিবসে মাকে কী উপহার দেবেন, বাড়ছে নতুন ভাবনার প্রবণতা

লেখা: আনিকা তায়্যিবা প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার উদ্‌যাপিত হয় মা দিবস। দিনটিকে ঘিরে সন্তানদের মধ্যে থাকে বিশেষ উচ্ছ্বাস ও পরিকল্পনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে...

গুগলের নতুন এআই অ্যাপ কসমো ঘিরে প্রযুক্তি বিশ্বে আলোচনা

গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ শুরু হওয়ার আগেই প্রযুক্তি দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে নতুন একটি ঘটনা। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই গুগলের নতুন...
spot_img