Thursday, July 23, 2026
27.2 C
Dhaka
No menu items!

নতুন ওয়াইফাই মানে কী বদল আসছে

বাড়ির ইন্টারনেট ব্যবস্থার কেন্দ্রবিন্দু হলো ওয়াইফাই রাউটার। অথচ স্মার্টফোন বা ল্যাপটপের মতো ডিভাইস নিয়ে যতটা আলোচনা হয়, রাউটার নিয়ে ততটা নয়। তবে আগামী দিনের ইন্টারনেট অভিজ্ঞতা বদলে দিতে আসছে নতুন প্রজন্মের প্রযুক্তি ওয়াইফাই ৮।

প্রযুক্তিবিষয়ক সাময়িকী পপুলার মেকানিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ওয়াইফাই মানেই শুধু গতি কয়েক গুণ বেড়ে যাবে—এই ধারণা ভাঙতেই মূলত ওয়াইফাই ৮-এর আবির্ভাব। এটি আগের সংস্করণের তুলনায় গতি বাড়ানোর চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে স্থিতিশীলতা, কম ল্যাগ এবং একসঙ্গে বহু ডিভাইস ব্যবহারের সক্ষমতায়।

ওয়াইফাই ৮-এর প্রধান লক্ষ্য হলো একই সময়ে অনেকগুলো ডিভাইস নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করা। ফলে বাস্তবে ব্যবহারকারীরা সর্বোচ্চ গতির আরও ভালো সুবিধা পাবেন। তবে এখনই এই প্রযুক্তি কেনার সুযোগ নেই, কারণ বাজারে এখনও ওয়াইফাই ৮ রাউটার আসেনি।

নতুন এই প্রযুক্তি ওয়াইফাই ৭-এর সর্বোচ্চ গতি ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেনি। ওয়াইফাই ৭-এর গতি প্রতি সেকেন্ডে প্রায় ৪৬ গিগাবিটস। ওয়াইফাই ৮ মূলত সেই গতিকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর দিকে মনোযোগ দিচ্ছে।

২০২৬ সালের শুরুতে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রদর্শনী সিইএস-এ ওয়াইফাই ৮ প্রদর্শন করে তাইওয়ানভিত্তিক হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আসুস। প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই মান ল্যাগ কমানো, নির্ভরযোগ্য সংযোগ এবং ডিভাইসগুলোর মধ্যে বুদ্ধিমান সমন্বয় নিশ্চিত করবে।

আসুসের দাবি অনুযায়ী, ওয়াইফাই ৮ ব্যবহারে স্মার্টফোন ও ল্যাপটপে দ্বিগুণ উন্নত পারফরম্যান্স পাওয়া যাবে। পাশাপাশি স্মার্ট হোম ডিভাইসগুলোর জন্যও ব্যান্ডউইথ বাড়বে। গেমিং বা ভিডিও কলে ল্যাগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন ওয়াইফাই বাজারে এলেই রাউটার বদলানোর প্রয়োজন নেই। কারণ ২০২৮ সালের আগে ওয়াইফাই ৮-এর আন্তর্জাতিক মান চূড়ান্ত করবে না আইইইই। এ ছাড়া বর্তমানে ব্যবহৃত রাউটারগুলো আরও কয়েক বছর স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img