Monday, June 15, 2026
33.9 C
Dhaka

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা

বাংলাদেশ থেকে বর্তমানে বিশ্বের ১০৪টির বেশি দেশে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি হচ্ছে। এই রপ্তানি কার্যক্রমে যুক্ত রয়েছে বেসিসের প্রায় ৫০০ সদস্য প্রতিষ্ঠান। এর মধ্যে প্রায় ৩০০টি প্রতিষ্ঠান নিয়মিতভাবে সফটওয়্যার ও আইটিএস সেবা রপ্তানি করছে। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার উদ্যোক্তা ও প্রতিষ্ঠান রপ্তানিকারক হিসেবে নিবন্ধিত হয়েছে। বুধবার রাজধানীতে আয়োজিত ‘বেসিস আইটি এক্সপোর্টার্স নাইট–২০২৬’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি রপ্তানি খাতের অগ্রযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় এই আয়োজন। সরকারের বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে দেশের আইটি ও আইটিইএস খাতের শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান, নীতিনির্ধারক, উদ্যোক্তা, কূটনীতিক ও শিল্পনেতারা অংশ নেন।

অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, হংকং, সিঙ্গাপুর ও কানাডা বাংলাদেশের শীর্ষ আইটি রপ্তানি গন্তব্য হিসেবে উঠে এসেছে।

এ আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে শীর্ষ ১০টি আইটি ও আইটিইএস রপ্তানিকারক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও উন্নয়ন, ফিনটেক, হেলথটেকসহ উচ্চমূল্যের আইটি সেবায় বৈশ্বিক বাজারে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরছে।

প্যানেল আলোচনায় বক্তারা বলেন, অর্থনৈতিক বৈচিত্র্যকরণে তথ্যপ্রযুক্তি রপ্তানির ভূমিকা দিন দিন বাড়ছে। এই খাতের টেকসই সম্প্রসারণে নীতিনির্ধারক, আর্থিক খাত ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব...

বিশ্বকাপের আমেজে নাস্তায় রাখতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী মাকুদা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয়...

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি...

এআইনির্ভর সাইবার প্রতারণা নিয়ে গুগলের মামলা, ক্ষতির পরিমাণ শত কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার...

রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর, মরদেহ ফেরত চায় পরিবার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু...

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকার একটি বস্তিতে সাত বছর...

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...
spot_img

আরও পড়ুন

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুসলমানদের আহ্বান জানাতে যে ধ্বনি উচ্চারিত হয়, তা আজান নামে পরিচিত। ইসলামী ঐতিহ্যে আজান...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাত পরে ফেলে দেওয়া হয়। তবে সামান্য কিছু উপকরণ ব্যবহার করে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে গুগল। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য তথ্য সংরক্ষণের সুবিধাও বাড়িয়েছে প্রযুক্তি...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুসলমানের দুঃখ-কষ্ট অন্য মুসলমান অনুভব করবে—এ শিক্ষাই পাওয়া যায় মহানবী হজরত মুহাম্মদ...
spot_img