Thursday, September 17, 2026
26 C
Dhaka

উইন্ডোজ আপডেটেই বাড়ল ব্যবহারকারীর ভোগান্তি

মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট অনেক ব্যবহারকারীর জন্য নতুন জটিলতার সৃষ্টি করেছে। আপডেট ইনস্টল করার পর একাধিক কম্পিউটারে স্বাভাবিকভাবে শাটডাউন হচ্ছে না, আবার কোথাও হাইবারনেশন মোড কাজ করছে না বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে দ্রুত সমাধানের জন্য মাইক্রোসফটকে জরুরি ভিত্তিতে আরেকটি আপডেট প্রকাশ করতে হয়েছে।

তথ্যপ্রযুক্তির পরিভাষায় এ ধরনের পরিস্থিতিকে বলা হয় প্যাচ আফটার দ্য প্যাচ। অর্থাৎ সমস্যা সমাধানের উদ্দেশ্যে দেওয়া আপডেট থেকেই আবার নতুন সমস্যা তৈরি হওয়া এবং তা ঠিক করতে পুনরায় আলাদা প্যাচ দিতে হওয়া। সাম্প্রতিক ঘটনায় সেটিরই প্রতিফলন দেখা গেছে।

রিপোর্ট অনুযায়ী, কিছুদিন আগে প্রকাশিত উইন্ডোজ ১১-এর সিকিউরিটি আপডেটের পর ২৩এইচ২ সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহার করা নির্দিষ্ট কিছু কম্পিউটারে এই সমস্যা দেখা দেয়। বিশেষ করে এন্টারপ্রাইজ ও আইওটি সংস্করণে, যেখানে সিকিউরিটি ফিচার সক্রিয় ছিল, সেখানে শাটডাউন ও হাইবারনেশন মোড ঠিকমতো কাজ করছিল না।

এখানেই সমস্যার শেষ নয়। একই আপডেটের প্রভাবে রিমোট ডেস্কটপ সংযোগ ও লগইন অথেন্টিকেশন ব্যবস্থাতেও ত্রুটি দেখা দেয়। এর প্রভাব শুধু উইন্ডোজ ১১-তেই সীমাবদ্ধ থাকেনি; উইন্ডোজ ১০ এবং সার্ভার-২০২৫সহ একাধিক সংস্করণেও এর নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।

মাইক্রোসফট তাদের উইন্ডোজ বার্তাকেন্দ্রে এই সমস্যার বিষয়টি স্বীকার করেছে। সেখানে জানানো হয়, জানুয়ারিতে প্রকাশিত আপডেটের পর এসব ত্রুটি শনাক্ত হয়। পরিস্থিতি সামাল দিতে আউট অব ব্যান্ড আপডেট প্রকাশ করা হয়েছে, যা সাধারণ প্যাচের বাইরে তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে দেওয়া হয়। ইতোমধ্যে শাটডাউন সমস্যার সমাধানে কেবি সিরিজের একটি প্যাচ প্রকাশ করেছে মাইক্রোসফট, যা আপডেট ক্যাটালগ থেকে ডাউনলোড করা যাচ্ছে এবং পরবর্তী নিয়মিত আপডেটেও যুক্ত হবে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, জানুয়ারির আপডেটের পর যেসব ব্যবহারকারী শাটডাউন কিংবা রিমোট ডেস্কটপ সমস্যার মুখে পড়েছেন, তাদের দ্রুত কেবি সিরিজের সর্বশেষ আপডেট ইনস্টল করা উচিত। এতে কম্পিউটারের কার্যক্ষমতা আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img