Friday, July 3, 2026
28.1 C
Dhaka

এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে মোবাইল অ্যাপের ভবিষ্যৎ

বিশ্বজুড়ে স্মার্টফোনভিত্তিক অ্যাপ বাজারে দ্রুত পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি। বিশেষ করে ২০২৪ সালের পর জেনারেটিভ এআই প্রযুক্তিকে ঘিরে অ্যাপ নির্মাতাদের বিনিয়োগ ও আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাত্র দুই বছরের ব্যবধানে এই খাতটি মোবাইল অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে দ্রুততম গ্রোয়িং ক্যাটেগরির শীর্ষে উঠে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, জেনারেটিভ এআই প্রযুক্তি ভবিষ্যতের একটি ওয়ানস্টপ সল্যুশন হিসেবে বিবেচিত হচ্ছে। দৈনন্দিন কাজ সহজ করা, তথ্য সংগ্রহ, লেখালেখি কিংবা সৃজনশীল কাজে সহায়তার জন্য স্মার্টফোন ব্যবহারকারীরা এআই অ্যাপের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন। এর ফলে বিশ্বজুড়ে জেনারেটিভ এআই অ্যাপ ডাউনলোডের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।

সেন্সর টাওয়ারের স্টেট অব মোবাইল ২০২৬ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে অ্যাপ ডাউনলোডের হিসাবে জেনারেটিভ এআই অ্যাপ সবচেয়ে দ্রুত বর্ধনশীল ক্যাটেগরি হিসেবে উঠে এসেছে। ২০২৫ সালে কয়েকটি দেশে আগের বছরের তুলনায় এসব অ্যাপ ডাউনলোডের সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে, যেখানে ২০২৪ সালে এ প্রবণতা তুলনামূলকভাবে কম ছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ব্যবহারের হার দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় জেনারেটিভ এআই অ্যাপের চাহিদা আরও জোরদার হয়েছে। নতুন পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া এআই অ্যাপের তালিকায় শীর্ষে রয়েছে চ্যাটজিপিটি। এরপর রয়েছে গুগল জেমিনি, পারপ্লেক্সিটি ও গ্রোকের মতো এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ। ২০২৪ সাল থেকে এসব অ্যাপের জনপ্রিয়তা দ্রুত বাড়তে শুরু করে এবং ২০২৫ সালেও চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এআই সেবাকে সাধারণ ব্যবহারকারীর কাছে আরও গ্রহণযোগ্য করতে নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে বা বিশেষ ছাড়ে প্রিমিয়াম ফিচার ব্যবহারের সুযোগ দিচ্ছে। এর ফলে অপ্রত্যাশিত হারে এআই অ্যাপের ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পেয়েছে। গবেষণায় আরও দেখা গেছে, এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপের পাশাপাশি মাইক্রোড্রামা প্ল্যাটফর্মের অ্যাপও জনপ্রিয়তা পাচ্ছে। ভবিষ্যতের ডিজিটাল কাজের বড় অংশেই এআই অ্যাপ অপরিহার্য হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

যেমন গড়ে উঠেছিল আইয়ুবি যুগের মাদ্রাসা ব্যবস্থা

ইসলামের ইতিহাসে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নাম সাধারণত ক্রুসেডারদের বিরুদ্ধে...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো...

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের...

কোরআনের আলোকে আদর্শ পিতার ৫ গুণ

পবিত্র কোরআনে নবী ইয়াকুব (আ.)-এর জীবনকে একজন দায়িত্বশীল, প্রজ্ঞাবান...

হালাল উপার্জনের পথে চাকরিজীবীদের জন্য ৫ নির্দেশনা

জীবিকার সন্ধানে মানুষ চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং কিংবা বিভিন্ন পেশায়...

ইসলামে বিনোদন: বৈধতার সীমা ও নৈতিকতার নীতিমালা

ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদার অংশ হিসেবে বিনোদনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ...

অর্থনৈতিক বৈষম্য কমাতে ইসলামের পাঁচটি মৌলিক নীতি

ইসলাম ব্যক্তি ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রের মতো অর্থনৈতিক ব্যবস্থাকেও...

নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশে মুমিনের জীবনে যে ছয়টি উপকার আসে

প্রতিদিনের জীবনে মানুষ অসংখ্য নেয়ামত ভোগ করলেও সেগুলোর অনেকটাই...

ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে না যেসব শিশু

দেশব্যাপী পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে...

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে...

ডিজিটাল সেবা সম্প্রসারণে ভিওন চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল...
spot_img

আরও পড়ুন

যেমন গড়ে উঠেছিল আইয়ুবি যুগের মাদ্রাসা ব্যবস্থা

ইসলামের ইতিহাসে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নাম সাধারণত ক্রুসেডারদের বিরুদ্ধে সামরিক সাফল্যের জন্য স্মরণ করা হয়। তবে তাঁর শাসনামলে যে বিস্তৃত শিক্ষা সংস্কার এবং সুন্নি...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপকে চীন সমর্থন করে না। তিনি জানান, এ ধরনের ইস্যুতে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট...

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার মাজহাবই সবচেয়ে পরিচিত। তবে ইসলামি ফিকহের প্রাথমিক যুগে আরও অনেক সুসংগঠিত মাজহাবের অস্তিত্ব ছিল। সময়ের...

‘পিতা’ শব্দের কোরআনিক ব্যবহার: পিতৃত্বের ধারণা, ভাষাগত তাৎপর্য ও পারিবারিক শিক্ষার বিশ্লেষণ

পবিত্র কোরআনে পিতা কেবল একটি পারিবারিক পরিচয়ের নাম নয়; বরং দায়িত্ব, স্নেহ, ত্যাগ ও আদর্শিক নেতৃত্বের প্রতীক হিসেবেও উপস্থাপিত হয়েছেন। সন্তানের লালন-পালন, নৈতিক শিক্ষা...
spot_img