Friday, July 10, 2026
31.5 C
Dhaka

ভবিষ্যতের পরিবহন কি হবে পানির ওপর উড়ে চলা

পানির বুক চিরে ছুটে চলছে আধুনিক নৌযান। তবে ভারী ইঞ্জিনের প্রচলিত শব্দ নয়, বরং হালকা এক শিসের মতো শব্দই জানান দিচ্ছে এর উপস্থিতি। পানির নিচে ডানার মতো ধাতব ফয়েলের সাহায্যে নৌযানটি ঢেউ কেটে নয়, বরং পানির ওপর উঠে ভেসে এগিয়ে যায়। এই প্রযুক্তির নাম হাইড্রোফয়েল। এতে নৌযানের হাল পানির ওপর উঠে আসায় পানির সঙ্গে ঘর্ষণ অনেক কমে যায় এবং তুলনামূলক কম শক্তি ব্যবহার করেই বেশি গতি পাওয়া সম্ভব হয়।

সুইডেনের স্টকহোমের জলপথে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে বৈদ্যুতিক হাইড্রোফয়েল ফেরি ‘ক্যান্ডেলা পি-টুয়েলভ নোভা’। এই ফেরিগুলো দ্রুতগামী, কম ঢেউ সৃষ্টি করে এবং দুলুনি কম হওয়ায় যাত্রীদের অস্বস্তিও তুলনামূলকভাবে কম হয়। পরিবেশবান্ধব এই প্রযুক্তি ইতোমধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালদ্বীপসহ বিভিন্ন দেশে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

হাইড্রোফয়েল প্রযুক্তির ধারণা নতুন নয়। নৌযানের গতি বাড়ানোর লক্ষ্য নিয়ে ১৮৭০-এর দশকেই এই প্রযুক্তির জন্ম হয়। সময়ের সঙ্গে এটি হারিয়ে গেলেও বর্তমানে পরিবেশবান্ধব জলযান তৈরির সমাধান হিসেবে আবার আলোচনায় এসেছে। বৈদ্যুতিক শক্তির সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোফয়েল প্রযুক্তি জলপথে পরিবহনকে করছে আরও নীরব, দ্রুত ও পরিবেশসম্মত। এতে জ্বালানি সাশ্রয়, শব্দদূষণ কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে।

ইতিহাস বলছে, ১৮৬৯ সালে ফ্রান্সের উদ্ভাবক ইমানুয়েল ডেনি ফারকো প্রথম হাইড্রোফয়েল নৌযানের পেটেন্ট নেন। পরে ১৯০৬ সালে ইতালির লেক মাজিওরে এনরিকো ফরলানিনি সফলভাবে একটি হাইড্রোফয়েল নৌকা চালান। টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেলও এই প্রযুক্তি নিয়ে গবেষণা করেন। তাঁর তৈরি এইচডি-৪ নামের নৌযান একসময় ঘণ্টায় ১১৩ কিলোমিটার গতির বিশ্ব রেকর্ড গড়েছিল।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক ব্যাটারি, হালকা কম্পোজিট উপকরণ, সেন্সর ও মাইক্রোকম্পিউটার প্রযুক্তির উন্নতির কারণেই হাইড্রোফয়েলের পুনরুত্থান সম্ভব হয়েছে। যদিও বড় আকারের নৌযানে এই প্রযুক্তির প্রয়োগ এবং দীর্ঘপথে চার্জিং ব্যবস্থা এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তবু শব্দদূষণ ও কার্বন নিঃসরণ কমাতে ভবিষ্যতের জলপথে এই ‘উড়ন্ত’ নৌযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...
spot_img

আরও পড়ুন

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে উবার বাংলাদেশ। এর আগে শহরটিতে উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালুর...
spot_img