Saturday, October 10, 2026
25.3 C
Dhaka

প্রাণী থেকে মানুষের দেহে যেভাবে ছড়ায় নিপা

ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি প্রাণঘাতী নিপা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ তাদের বিমানবন্দর ও সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সরকার নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেও ভাইরাসটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও জল্পনা বাড়ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে ভারতের পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে দুইজন আক্রান্ত হন। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় থাইল্যান্ড, নেপাল ও ভিয়েতনামসহ কয়েকটি দেশ বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে। এসব দেশে ভারত থেকে আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমবঙ্গে আক্রান্ত ওই দুইজনের শরীরে নিপা ভাইরাস শনাক্ত হলেও পরিস্থিতি সময়মতো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা প্রায় ২০০ জনের পরীক্ষা করা হলেও নতুন কোনো সংক্রমণ ধরা পড়েনি। তবে রোগীদের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

নিপা ভাইরাস মূলত শূকর ও ফলখেকো বাদুড়ের মতো প্রাণী থেকে মানুষের দেহে ছড়ায়। এসব প্রাণীর সঙ্গে সরাসরি সংস্পর্শে এলে কিংবা তাদের লালা বা মলমূত্রের মাধ্যমে মানুষ আক্রান্ত হতে পারে। মানুষের শরীরে প্রবেশের পর ভাইরাসটি সাধারণত চার থেকে ১৪ দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে।

সংক্রমণের প্রাথমিক লক্ষণ হিসেবে তীব্র জ্বর, বমি বমি ভাব, বমি এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এটি নিউমোনিয়ায় রূপ নেয়। গুরুতর অবস্থায় মস্তিষ্কে প্রদাহ বা ফোলা তৈরি হয়, যার ফলে তন্দ্রাচ্ছন্ন ভাব ও খিঁচুনিসহ স্নায়বিক জটিলতা দেখা দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন থেকে আরেকজনের দেহে নিপা ভাইরাস ছড়ানোর হার তুলনামূলক কম হলেও এটি মহামারীর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। কারণ, এই ভাইরাসের কোনো কার্যকর প্রতিষেধক বা টিকা নেই। সংক্রমিতদের মধ্যে মৃত্যুহার প্রায় ৪০ থেকে ৭৫ শতাংশ, যা কোভিড-১৯-এর তুলনায় অনেক বেশি।

১৯৯৮ সালে মালয়েশিয়ায় শূকর খামারিদের মধ্যে প্রথম নিপা ভাইরাস শনাক্ত হয়। সে সময় এক শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। যে এলাকায় প্রথম ভাইরাসটির উপস্থিতি ধরা পড়ে, সেই নাম থেকেই এর নামকরণ করা হয়। এরপর থেকে ভারত, বাংলাদেশ, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে প্রায় নিয়মিতভাবেই এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।

ভারতে প্রথম নিপা রোগী শনাক্ত হয় ২০০১ সালে পশ্চিমবঙ্গে। এই রাজ্যটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। বাংলাদেশে নিপা সংক্রমণের পেছনে কাঁচা খেজুরের রস পানকে একটি বড় কারণ হিসেবে ধরা হয়, কারণ ফলখেকো বাদুড় সাধারণত খেজুর গাছে বসবাস করে। ভারতের কেরালা রাজ্যে ২০১৮ সালে নিপা ভাইরাসে অন্তত ১৭ জন মারা যান। পরে ২০২৩ সালেও সেখানে দুইজনের মৃত্যু হয়।

ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৭ সালের পর পশ্চিমবঙ্গে এবারই প্রথম নিপা রোগী শনাক্ত হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নজরদারি জোরদার, ল্যাবরেটরি পরীক্ষা ও মাঠপর্যায়ে তদন্তের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

ভারতের বাইরে থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে। মিয়ানমার জরুরি প্রয়োজন ছাড়া পশ্চিমবঙ্গ সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। চীনও সীমান্ত এলাকায় রোগ প্রতিরোধ ব্যবস্থায় বাড়তি সতর্কতা নিয়েছে।

এদিকে ভারতে নিপা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে—এমন গুজবকে ভিত্তিহীন ও ভুল বলে নাকচ করেছে ভারত সরকার।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img